Monday, June 8, 2026
27.4 C
Dhaka

যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত পুলিশের

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে কর্মসূচি পালন করছিল সংগঠনটির নেতা-কর্মীরা। কর্মসূচিকে ঘিরে একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে এবং লাঠিপেটা চালায়। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানানো হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ডিএমপি দাবি করেছে, পুরো কার্যক্রম ছিল নিয়মতান্ত্রিক এবং এতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র (লেথাল উইপন) বা গুলি ব্যবহার করা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা ডিএমপির নজরে এসেছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ওই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হন।

এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার...

আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি খ্যাতি নয়, তাকওয়া

মানুষের সামাজিক অবস্থান, সম্পদ কিংবা খ্যাতি নয়; বরং ঈমান,...

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায়...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র...

সাতমেরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের...

ইয়াবা ও গাঁজাসহ আটক মা-ছেলে আদালতে প্রেরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মা...

অপহরণ ও ধর্ষণ মামলায় তদন্ত জোরদার, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে...

বৃষ্টিপাত কমে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে পানিসংকটের ঝুঁকি

গত পাঁচ দশকে রাজশাহী অঞ্চলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত উল্লেখযোগ্য...

হবিগঞ্জে বজ্রপাতের তাণ্ডব, নারীসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু...

জোবায়েরের মৃত্যুর পর উত্তাল বন্দর, থানার সামনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার কয়েক দিন পর...

টহল পুলিশের তথ্যেই মিলল লুকিয়ে রাখা শটগানের সন্ধান

পিরোজপুরে সদর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে একটি...
spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর মাত্র...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর ভোগান্তিতে পড়েন...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার বহু প্রতীক্ষিত স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হয়নি। পাঁচ বছর পর পরিবারের কাছে ফেরার প্রস্তুতি সম্পন্ন...
spot_img