Friday, February 6, 2026
25 C
Dhaka

সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ

বাংলাদেশের বিশিষ্ট ভাবুক, কবি ও দার্শনিক জালাল উদ্দিন খাঁর গান প্রচার ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি এ অনুভূতি ব্যক্ত করেন।

শোকবার্তায় তিনি লেখেন, বাংলাদেশের দর্শনচর্চা ও শিল্পচর্চা শত শত বছর ধরে পাশাপাশি বিকাশ লাভ করেছে। এই ভূখণ্ডের মানুষ জীবনের আনন্দ-বেদনার অভিজ্ঞতার পাশাপাশি দার্শনিক চিন্তা ও সমাজমনস্ক ভাবনার প্রকাশ করেছে গানের মধ্য দিয়ে। লালন, হাসন, জালাল খাঁ, শাহ করিমসহ বহু ভাবুক এই সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন বলে উল্লেখ করেন তিনি।

ফারুকী জানান, সুনীল কর্মকার জালাল খাঁ ঘরানার জনপ্রিয় সংগীত ও ভাবসাধক ছিলেন। বহু বছর আগে তার সান্নিধ্যে এসে জালাল খাঁর গান তার কণ্ঠে শুনে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। গান পরিবেশনের পাশাপাশি বেহালা, দোতরা সহ একাধিক বাদ্যযন্ত্রেও ছিলেন দক্ষ।

তিনি আরও উল্লেখ করেন, সুনীল কর্মকারের অসুস্থতার খবর পাওয়ার পরপরই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দ্রুত তার পাশে দাঁড়ায়।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর এই শোকসংবাদ তাকে ব্যক্তিগতভাবে মর্মাহত করেছে। তার মতে, এটি দেশের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। তিনি সুনীল কর্মকারের আত্মার শান্তি কামনা করেন।

প্রসঙ্গত, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাউল শিল্পী সুনীল কর্মকার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

দীর্ঘ ২২ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি জোরদার...

এপস্টেইনের ‘সাম্রাজ্যে’ যেতেন মাইকেল জ্যাকসনও!

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে...

ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক, “উন্নয়নের জন্য মানিকের বিকল্প নেই”

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ...

এক ইনিংসে ৩০ বাউন্ডারি ও ১৫ ছক্কা, অনন্য রেকর্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের বিপক্ষে...

ফেব্রুয়ারির শুরুতেই প্রবাসী আয়ের প্রবণতা বৃদ্ধি

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয়...

বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক...

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অ্যালায়েন্স ফর ইনোভেশন,...

চুয়েট হল থেকে মাদক সঙ্কটে ৭ শিক্ষার্থীকে শাস্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবাসিক হলের একটি...

কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলের প্রাঙ্গণে বুধবার (৪ ফেব্রুয়ারি)...

শহীদ জহুরুল হক স্মরণে ২৭ বছরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভালো ছবি আঁকার জন্য মনোযোগী হওয়া, বারবার চেষ্টা করা...

সাভারে ১১–দলীয় জোটের নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের...

ঢাকার শিশু হাসপাতালে শয্যার তুলনায় তিন গুণ রোগী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে জায়গার অভাবে ছয়...

প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে কার্যক্রমের পরিকল্পনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের নিয়োগ ও বদলি প্রক্রিয়ায়...

সৌদি আরবের নিয়ন্ত্রণে দক্ষিণ ইয়েমেন

গত বছরের শেষ দিকে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাত...
spot_img

আরও পড়ুন

দীর্ঘ ২২ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি জোরদার হয়েছে। দীর্ঘ ২২ বছর পর শনিবার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে...

এপস্টেইনের ‘সাম্রাজ্যে’ যেতেন মাইকেল জ্যাকসনও!

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন বহু বছর ধরে গড়ে তুলেছিলেন এক ভয়াবহ...

ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক, “উন্নয়নের জন্য মানিকের বিকল্প নেই”

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে হাইমচরের চরভৈরবী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল উঠান...

এক ইনিংসে ৩০ বাউন্ডারি ও ১৫ ছক্কা, অনন্য রেকর্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব সৃষ্টি করেছেন। মাত্র ৭১ বল খেলে ১৭৫ রান করে তিনি ইতিহাস সৃষ্টি...
spot_img