Wednesday, April 1, 2026
28.2 C
Dhaka

টঙ্গীতে মহাসড়কে গাছ ভেঙে প্রাণহানি

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের পাশে একটি মরা গাছ ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট পিপলস সিরামিক সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত পথচারীর বয়স আনুমানিক ২৮ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহত দুই আনসার সদস্য হলেন সিফাত ও সামসুল ইসলাম।

আহত আনসার সদস্য সিফাত জানান, আমি ও আমার সহকর্মী সামসুল ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে আমাদের ওপর পড়ে। গাছটি তিন খণ্ড হয়ে যায়। একটি খণ্ড আমার সহকর্মীর ওপর এবং আরেকটি খণ্ড ওই যুবকের ওপর পড়ে।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক পাপ্পু বলেন, আমি অটো নিয়ে সড়ক অতিক্রম করার সময় তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন অজ্ঞাত ওই যুবককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মৌলভীবাজারে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার...

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামের এক...

সংসদে উত্তেজনা, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুকে কেন্দ্র করে জাতীয়...

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয়...

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর...

সংসদীয় রীতিতে মতভেদ, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে জাতীয় সংসদে তীব্র...

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে অগ্রগতি

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ...

ক্ষেপণাস্ত্র হুমকি নিয়ে পেন্টাগনের অবস্থান বদল

ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি...

উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসা সংকটে রোগীদের দুর্ভোগ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে...

পানি সংকট নিরসনে সেচ প্রকল্পের দাবি জোরালো

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রাজশাহী অঞ্চল...

গোপালগঞ্জে ১৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে...

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু...

খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার,

চলতি মাসের মধ্যেই ফেনী এবং ঝিনাইদহ জেলায় দুটি বড়...

পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার করলো পুলিশ,

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটক থাকা এক আসামি থানা হেফাজত থেকে...
spot_img

আরও পড়ুন

মৌলভীবাজারে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। একসঙ্গে...

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামের এক স্কুলশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায়...

সংসদে উত্তেজনা, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে অধিবেশনে বিষয়টি উত্থাপিত হলে আলোচনা শুরু...

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ইন্টারনেটের ধীরগতি দূর করা এবং সংসদের বিভিন্ন সেবার মান উন্নয়নের লক্ষ্যে একাধিক সুপারিশ...
spot_img