Thursday, May 7, 2026
30 C
Dhaka

রিয়ালে ব্রাত্য লিওঁতে রাজা, প্রতিশ্রুতি থেকে প্রমাণের পথে এনদ্রিক

ব্রাজিলে জন্ম নেয়া এবং ফুটবল নিয়ে কারিকুরি করা শিশুর উদাহরণ পাওয়া দুষ্কর। পালমেইরাসের পরিচ্ছন্নতা কর্মী ডগলাস সুসার চোখ আটকে যায় তার তিন বছর বয়সী পুত্র এনদ্রিক ফেলিপের বাইসাইকেল কিকের ওপর। এ ছোট্ট ঘটনাই শুরু করে এনদ্রিকের ফুটবল যাত্রা।

ব্রাজিলের শীর্ষ ক্লাব পালমেইরাসের নজরে আসে এনদ্রিক। মাত্র ১১ বছর বয়সে বয়সভিত্তিক দলে খেলা শুরু করেন তিনি। এরপরই তিনি ব্রাজিলিয়ান ফুটবলের ‘বিস্ময় বালক’ হিসেবে পরিচিত হন। যোগ দেওয়ার পাঁচ বছরের মধ্যে দেড় শতাধিক গোল করে মূল দলে জায়গা করে নেন। মূল দলে এসে পালমেইরাসের ১০৬ বছরের রেকর্ড ভেঙে দেন। ২০২২ সালে মাত্র ১৬ বছর ৩ মাস ৭ দিনের বয়সে প্যারানায়েন্সের বিপক্ষে গোল করে ইতিহাস গড়ে ফেলেন তিনি।

এই প্রতিভার মূল্য হিসেবে ক্লাব তাকে ৪০ মিলিয়ন ইউরো ধরে রাখে। তবে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ ৬৩.৬ মিলিয়ন ইউরো দিয়ে তাকে দলে ভেড়ায়। চুক্তি অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার পরই তিনি রিয়ালে যোগ দেন। এ সময়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেকও ঘটে, ১৯৯৪ সালে রোনালদোর পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে।

রিয়াল মাদ্রিদ অধ্যায় : সম্ভাবনার চাপ ও বাস্তবতা
পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে পা রাখার সময় এনদ্রিকের তুলনা হচ্ছিল রোনালদো-পেলেদের সঙ্গে। বয়স কম হলেও প্রত্যাশা ছিল বিশাল। রিয়ালে শুরুটা মোটামুটি ভালো হলেও ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, বেলিংহ্যামের মতো তারকাদের সঙ্গে একাদশে স্থায়ী জায়গা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এমবাপ্পের প্রাধান্যও এনদ্রিকের সম্ভাবনাকে সীমিত করে।

নিজেকে প্রমাণ করার সুযোগ না পেয়ে মাদ্রিদের বেঞ্চে অবস্থান করে তিনি। বিশ্বকাপের স্বপ্নের পথে এটি চাপ সৃষ্টি করলেও লিওঁতে ধারাবাহিক খেলার সুযোগ এনেছে আত্মবিশ্বাস।

লিওঁতে রাজাসুলভ প্রত্যাবর্তন
ফরাসি লিগে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে এনদ্রিক নতুন জীবন পেয়েছেন। দলটি তার ওপর নির্ভর করে আক্রমণ সাজাচ্ছে। দ্রুতগতির ড্রিবল, নিখুঁত ফিনিশিং ও চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা তাকে অলিম্পিক লিওঁর আক্রমণের মূল ভরসা করে তুলেছে।

৫ ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ গোল ও ম্যাচ-নির্ধারক পারফরম্যান্স এনদ্রিককে সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত করেছে। ফরাসি সংবাদমাধ্যমে তাকে বলা হচ্ছে ‘লিওঁর নতুন রাজা’। লিওঁর সঙ্গে চুক্তিতে থাকায় রিয়ালের কাছে ফেরার কোনো সুযোগ নেই।

বিশ্বকাপের স্বপ্ন বাস্তবের পথে
লিওঁতে ধারাবাহিক পারফরম্যান্সের ফলে ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফের নজরে আবারও শক্তভাবে জায়গা করে নিচ্ছেন এনদ্রিক। আক্রমণভাগে প্রতিভার অভাব না থাকলেও ফর্মই কোচ আনচেলত্তির কাছে প্রধান মানদণ্ড। ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে তার জায়গা নিশ্চিত হতে পারে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক হতে পারে সবুজ পানীয়

শুধু প্রসাধনী বা রূপচর্চা নয়, ত্বকের সৌন্দর্যের সঙ্গে শরীরের...

শজনের বীজে পানি থেকে দূর হচ্ছে ৯৮ শতাংশ মাইক্রোপ্লাস্টিক

বিশ্বজুড়ে পানিদূষণের অন্যতম বড় উদ্বেগ হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক। স্বচ্ছ...

যে দেশ আপনাকে শুধু ঘুরতে নয়, অনুভব করতেও শেখায়

বসন্তের রঙ, নিখুঁত শৃঙ্খলা আর আধুনিকতার অনন্য সমন্বয়ে জাপান...

দেওয়ানগঞ্জে বজ্রপাতে ভুট্টা ক্ষেতে যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি...

তাপ দিলেও কেন বাড়ে না তাপমাত্রা? সহজ ভাষায় সুপ্ততাপের ব্যাখ্যা

পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো বস্তুকে তাপ দিলে সাধারণত তার...

চাঁদ থেকে ফেরার পথে তোলা ১২ হাজার ছবি উন্মুক্ত করল নাসা

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের আরেকটি বড় অধ্যায়ের অংশ হিসেবে...

কুফা নগরী ছিল ইসলামি স্থাপত্য ও পরিকল্পনার অনন্য দৃষ্টান্ত

ইসলামের ইতিহাসে কুফা শহর শুধু রাজনৈতিক ও সামরিক কেন্দ্র...

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ৭ জুন রোববার...

যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে...

দিনাজপুরে লিচুতে ঝড়ের ক্ষতি, বাজারে প্রভাবের শঙ্কা

দিনাজপুরে বৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও মৌসুমের শুরুতে জ্বালানি সংকটের...

চাঁদপুরে উন্নয়ন সভায় খাল খনন নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

চাঁদপুরে সারা দেশের খাল খননের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ...

শূন্য পদে চলছে ৩৮ বিদ্যালয়, বাঞ্ছারামপুরে শিক্ষার মান নিয়ে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বড় একটি অংশে...

কামাল্লা গ্রামে মরদেহ ঘিরে রহস্য, তদন্তে পুলিশ ও বিজিবি

ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ...

কেরানীগঞ্জে নদীতে ভাসমান মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টা

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ...
spot_img

আরও পড়ুন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক হতে পারে সবুজ পানীয়

শুধু প্রসাধনী বা রূপচর্চা নয়, ত্বকের সৌন্দর্যের সঙ্গে শরীরের ভেতরের সুস্থতারও গভীর সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হজমের সমস্যা, শরীরে পানির ঘাটতি কিংবা লিভারের কার্যকারিতায়...

শজনের বীজে পানি থেকে দূর হচ্ছে ৯৮ শতাংশ মাইক্রোপ্লাস্টিক

বিশ্বজুড়ে পানিদূষণের অন্যতম বড় উদ্বেগ হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক। স্বচ্ছ ও পরিষ্কার দেখালেও ট্যাপের পানির ভেতরে লুকিয়ে থাকতে পারে অতিক্ষুদ্র প্লাস্টিককণা, যা মানবদেহের জন্য মারাত্মক...

যে দেশ আপনাকে শুধু ঘুরতে নয়, অনুভব করতেও শেখায়

বসন্তের রঙ, নিখুঁত শৃঙ্খলা আর আধুনিকতার অনন্য সমন্বয়ে জাপান যেন এক ভিন্ন জগত। বিশ্বের নানা দেশে বসন্ত দেখা হলেও জাপানের সাকুরা উৎসব ও নাগরিক...

দেওয়ানগঞ্জে বজ্রপাতে ভুট্টা ক্ষেতে যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে শোকের সৃষ্টি করেছে। বুধবার বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল...
spot_img