Thursday, February 5, 2026
22 C
Dhaka

‘ধুরন্ধর ২’ সিনেমায় ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে হিন্দি সিনেমা জগতে পাত্তাই পাননি ইয়ামি গৌতম। ফরসা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপন করে সমালোচিত হয়েছেন। এমনকি গুঞ্জন আছে, খোদ নামী পোশাকশিল্পী মণীশ মালহোত্রা তাকে বিয়ের পোশাক দিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন।

সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে ‘হক’ সিনেমায় অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন ইয়ামি গৌতম। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে তুরুপের তাস হিসেবে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’। এই ছবিতেই এক গুরুত্বপূর্ণ এবং রণংদেহি চরিত্রে দেখা যাবে ইয়ামিকে। ছবির মারপিটের দৃশ্যগুলোর জন্য কড়া প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে। ইতিমধ্যে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

পাকিস্তানের লিয়ারি শহরের আদলে তৈরি সেটে টানা পাঁচ দিন শুটিং করেছেন এই অভিনেত্রী। ওই একই লোকেশনে কখনো সঞ্জয় দত্ত, আবার কখনো ‘হামজা’ লুকে রণবীর সিংকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।

‘হক’ সিনেমায় ইয়ামির পারফরম্যান্স দেখে আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর সবাই প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তখনই ‘ধুরন্ধর ২’-এ তার অন্তর্ভুক্তি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। নিন্দুকরা এই কাস্টিংকে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি হিসেবে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি, পরিচালক আদিত্য ধরের স্ত্রী হওয়ায় এই বড় প্রজেক্টে জায়গা পেয়েছেন ইয়ামি। এমনকি পরিচালকের ভাইকে সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অস্থিসন্ধির প্রদাহ ও নিয়ন্ত্রণ

গাউট একটি মেটাবলিক ও প্রদাহজনিত রোগ। ইউরিক অ্যাসিড বেড়ে...

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে জবিতে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ একাধিক আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে দুই...

সাময়িক ক্ষতি হলেও দীর্ঘ মেয়াদে লাভ দেখছেন সাবেক পিসিবি চেয়ারম্যান

নিরাপত্তাশঙ্কায় ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের টি-টোয়েন্টি...

শিশু থেকে বার্ধক্য পর্যন্ত সুষম খাদ্য

বেঁচে থাকার জন্য প্রতিদিন বিভিন্ন খাবার খাওয়া হয়। বয়সভেদে...

এক যুগ পর শাহরুখ-ফারাহ, ফিরছে কি ‘ম্যায় হু না’

চলতি বছরের শেষে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত...

রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে জেলা পুলিশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী জন্মগত শারীরিক প্রতিবন্ধী...

রাজধানীতে সেনা ক্যাম্প পরিদর্শন করে দিকনির্দেশনা দিলেন সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সেনাবাহিনীর...

নির্বাচনকালীন সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান সম্পাদক পরিষদের

নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে...

হালুয়া-রুটি বিতরণ ও ইসলামিক বিধি

শাবান মাসের ১৫ তারিখের রাত ‘শবে বরাত’। এ রাতে...

জামায়াতে যোগ দিল দেড় শতাধিক লোক, রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা

লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন দেড় শতাধিক মানুষ।...

রমজানে সরকারি অফিসের সময় নির্ধারণ

প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, এবারের রমজান মাসে সব সরকারি,...

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল...

বইমেলা পেছাচ্ছে না, শুরু হবে ২০ ফেব্রুয়ারিই

বাংলা একাডেমি জানিয়েছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২০ ফেব্রুয়ারি থেকেই...
spot_img

আরও পড়ুন

অস্থিসন্ধির প্রদাহ ও নিয়ন্ত্রণ

গাউট একটি মেটাবলিক ও প্রদাহজনিত রোগ। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াই মূল কারণ। অতিরিক্ত লাল মাংস, সামুদ্রিক মাছ, অ্যালকোহল ও পানি কম খাওয়ার ফলে হয়। লক্ষণ:...

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে জবিতে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ একাধিক আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী...

সাময়িক ক্ষতি হলেও দীর্ঘ মেয়াদে লাভ দেখছেন সাবেক পিসিবি চেয়ারম্যান

নিরাপত্তাশঙ্কায় ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ হচ্ছে না। একই কারণে আইসিসির দ্বিমুখী নীতির প্রতিবাদে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না...

শিশু থেকে বার্ধক্য পর্যন্ত সুষম খাদ্য

বেঁচে থাকার জন্য প্রতিদিন বিভিন্ন খাবার খাওয়া হয়। বয়সভেদে খাবারের প্রয়োজন ও উপকারিতা পরিবর্তিত হয়। শৈশবকাল: শিশুদের দ্রুত বেড়ে ওঠার জন্য দুধ ও পূর্ণচর্বিযুক্ত দুগ্ধজাত...
spot_img