Friday, July 10, 2026
31.5 C
Dhaka

অডিও ও ভিডিও কলে বাড়তি সুরক্ষা দিচ্ছে আইপি প্রটেক্ট

ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় নতুন একটি নিরাপত্তা সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। ‘আইপি প্রটেক্ট’ নামের এই ফিচার চালু থাকলে অডিও ও ভিডিও কল সরাসরি দুই ব্যবহারকারীর মধ্যে সংযোগ না হয়ে হোয়াটসঅ্যাপের সার্ভারের মাধ্যমে পরিচালিত হয়। ফলে কলের সময় উভয় পক্ষের আইপি ঠিকানা গোপন থাকে এবং ভৌগোলিক অবস্থান শনাক্ত করা অনেকটাই কঠিন হয়ে পড়ে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অনলাইন যোগাযোগে আইপি ঠিকানা গোপন রাখা ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপি প্রটেক্ট চালু থাকলে কলের অপর প্রান্তের কেউ ব্যবহারকারীর আইপি ঠিকানা জানতে পারবেন না। এতে করে অপরিচিত বা কম পরিচিত ব্যক্তিদের সঙ্গে কলের সময় বাড়তি সুরক্ষা নিশ্চিত হয়।

এই সুবিধা বিশেষ করে স্প্যাম কল, হয়রানি বা অনাকাঙ্ক্ষিত যোগাযোগের ঝুঁকি কমাতে কার্যকর। একই সঙ্গে ব্যবহারকারীর অবস্থানভিত্তিক তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও কমে আসে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কলের নিরাপত্তা জোরদার করতেই এই ফিচার যুক্ত করা হয়েছে।

আইপি প্রটেক্ট চালু করতে হলে প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে। এরপর ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করে সেটিংসে যেতে হবে। সেখান থেকে প্রাইভেসি অপশনে ঢুকে নিচে স্ক্রল করলে অ্যাডভান্সড নামে একটি বিভাগ পাওয়া যাবে। সেখানে প্রবেশ করে ‘প্রটেক্ট আইপি অ্যাডড্রেস ইন কলস’ অপশনটি চালু করলেই সুবিধাটি সক্রিয় হবে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপি প্রটেক্ট চালু করলে কলের মানে সামান্য প্রভাব পড়তে পারে। কারণ তখন কল সরাসরি দুই ডিভাইসের মধ্যে না হয়ে সার্ভারের মাধ্যমে যায়। তবে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার কথা বিবেচনায় এই সীমিত প্রভাব গ্রহণযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...
spot_img