Thursday, February 5, 2026
24 C
Dhaka

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণের সাফল্য

বিশ্বখ্যাত আলোকচিত্র প্রতিযোগিতা ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ারের একটি শাখায় রানারআপ হয়ে সাফল্যের নজির গড়েছেন কুড়িগ্রামের কলেজছাত্র কাবিউর রহমান। গত ২৫ জানুয়ারি লন্ডনভিত্তিক এই প্রতিযোগিতার ২৩তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে ১৫ থেকে ১৮ বছর বয়সী শাখায় রানারআপ হন তিনি।

ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৫ প্রতিযোগিতায় বিশ্বের ১৬০টি দেশের আলোকচিত্রীদের পাঠানো ২০ হাজারের বেশি ছবি জমা পড়ে। পেশাদার শাখায় সম্মিলিতভাবে সেরা নির্বাচিত হন গ্রিসের আলোকচিত্রী আথানাসিওস মালুকোস। নবীন আলোকচিত্রী শাখায় সেরা হন যুক্তরাজ্যের ১০ বছর বয়সী জেমি স্মার্ট। কাবিউরের বয়সভিত্তিক শাখায় বিজয়ী হয়েছেন রোমানিয়ার ১৫ বছর বয়সী মাতেই মারাচিনেয়ানু।

দেশ-বিদেশের আলোকচিত্র প্রতিযোগিতার নিয়মিত খোঁজ রাখেন কাবিউর রহমান। গত বছরের মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতাটির ছবি আহ্বানের বিজ্ঞাপন দেখে তিনি অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এন্ট্রি ফি না থাকা এবং বয়সভিত্তিক আলাদা শাখা থাকায় আগ্রহ আরও বাড়ে। এরপর নিজের তোলা কয়েকটি ছবি জমা দেন তিনি।

দীর্ঘ অপেক্ষার পর গত নভেম্বরে প্রতিযোগিতার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে কাবিউরের তোলা ছবি জায়গা করে নেয়। পরে ভোট গ্রহণসহ সব প্রক্রিয়া শেষে জানুয়ারি মাসে বিজয়ী ও রানারআপদের নাম ঘোষণা করা হয়।

কাবিউর রহমান কাছের মানুষদের কাছে রিয়াদ নামে পরিচিত। স্কুলজীবন থেকেই ছবি তোলার প্রতি তার আগ্রহ তৈরি হয়। তার মা একটি এনজিওতে চাকরি করেন। কাজের প্রয়োজনে ক্যামেরা বাড়িতে আনলে সেটি নিয়ে বাইরে গিয়ে ছবি তুলতেন কাবিউর। ছেলের আগ্রহ দেখে পরে মা নিজেই ক্যামেরা কিনে দেন।

চিলমারীসহ কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে প্রকৃতি, নদী ও মানুষের জীবনকে ক্যামেরাবন্দী করেন তিনি। অংশ নেন বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায়। গত বছর চিলমারী থেকে এসএসসি পাস করে বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়াশোনা করছেন কাবিউর। পরিবারের সঙ্গে কুড়িগ্রামেই বসবাস করছেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও...

রান্নাঘরের ছোট ভুলে বড় খরচ

রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমরা অনেকেই ধরে নিই, পানি...

তরুণদের পছন্দের তালিকায় কেন ক্রকস

একসময় ফ্যাশনের দুনিয়ায় প্রায় অবহেলিত ছিল ক্রকস। অনেকেই একে...

পৃথিবী বাঁচাতে গ্রহাণু খননের ভাবনা

মহাকাশে ছড়িয়ে থাকা অসংখ্য গ্রহাণুকে অনেকদিন ধরেই ভবিষ্যতের সম্ভাব্য...

অডিও ও ভিডিও কলে বাড়তি সুরক্ষা দিচ্ছে আইপি প্রটেক্ট

ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় নতুন একটি নিরাপত্তা সুবিধা চালু...

ইসলামী সমাজ গঠনে মসজিদের ঐতিহাসিক গুরুত্ব

মসজিদ মুসলিমদের কাছে শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং...

হোয়াটসঅ্যাপে স্প্যাম কল এড়ানোর সহজ উপায়

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অপরিচিত নম্বর থেকে আসা কল অনেক...

দানশীলতার ফজিলত ও কৃপণতার পরিণতি

ইসলামি বর্ণনায় প্রতিদিন সকালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে হাদিসে...

ক্যানসার চিকিৎসায় অবকাঠামো ও জনবল চ্যালেঞ্জ

ক্যানসার আজ আর শুধু একটি রোগের মধ্যে সীমাবদ্ধ নেই;...

ফেসবুক ও ইনস্টাগ্রামে তথ্য সুরক্ষার উপায়

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য নিয়মিত সংগ্রহ...

দোয়ার মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ

জীবনের দুঃসময়ে মানুষ প্রায়ই ভেঙে পড়ে। কেউ চিকিৎসকের শরণাপন্ন...

ক্যানসার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব

বিশ্বজুড়ে ক্যানসারের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও এই রোগের...

সেলফি থেকেই তৈরি হচ্ছে ব্যক্তিগত অ্যাভাটার

হোয়াটসঅ্যাপে সহজেই নিজের চেহারার আদলে অ্যাভাটার তৈরি করার সুযোগ...

খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী রসপাকান পিঠা

যশোর–নড়াইল অঞ্চলসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় রসপাকান পিঠা একটি...
spot_img

আরও পড়ুন

চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাই এবং নারী দর্শনার্থীদের হেনস্তার অভিযোগে দুই রিকশাচালককে আটক করে হাটহাজারী থানায় সোপর্দ করেছে...

রান্নাঘরের ছোট ভুলে বড় খরচ

রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমরা অনেকেই ধরে নিই, পানি ঢাললেই সব ময়লা নিরাপদে সিঙ্ক দিয়ে চলে যাবে। কিন্তু এই ধারণাই ড্রেন ব্লকের অন্যতম কারণ।...

তরুণদের পছন্দের তালিকায় কেন ক্রকস

একসময় ফ্যাশনের দুনিয়ায় প্রায় অবহেলিত ছিল ক্রকস। অনেকেই একে ‘পৃথিবীর সবচেয়ে কুৎসিত জুতা’ বলে আখ্যা দিয়েছিলেন। সময়ের ব্যবধানে সেই ধারণা পাল্টে গেছে। এখন আরাম...

পৃথিবী বাঁচাতে গ্রহাণু খননের ভাবনা

মহাকাশে ছড়িয়ে থাকা অসংখ্য গ্রহাণুকে অনেকদিন ধরেই ভবিষ্যতের সম্ভাব্য সম্পদের ভাণ্ডার হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। আকাশের তারাদের ভিড়ে ভেসে বেড়ানো এসব পাথরের ভেতরে লুকিয়ে থাকতে...
spot_img