Sunday, March 29, 2026
22 C
Dhaka

ক্যানসার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব

বিশ্বজুড়ে ক্যানসারের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও এই রোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। জীবনযাপনের পরিবর্তন, তামাকের ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, পরিবেশদূষণ এবং দেরিতে রোগ শনাক্ত হওয়া—এসব কারণ ক্যানসার বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই ক্যানসার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে নিরাময় সম্ভব হলেও সচেতনতার অভাবে সেই সুযোগ হারানো হচ্ছে।

ক্যানসার হঠাৎ করে হয় না। এটি ধীরে ধীরে শরীরের ভেতরে গড়ে ওঠে। দীর্ঘদিন ক্ষত না সারা, অস্বাভাবিক চাকা, হঠাৎ ওজন কমে যাওয়া, দীর্ঘস্থায়ী কাশি, কণ্ঠস্বরে পরিবর্তন, মুখ, মল, প্রস্রাব বা যোনিপথে রক্তক্ষরণ, গিলতে কষ্ট, স্তনে পরিবর্তন বা বোঁটা দিয়ে রস নিঃসরণ—এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে মনে করছেন চিকিৎসকেরা।

ক্যানসার প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তামাক ও ধূমপান সম্পূর্ণ বর্জন করা। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিয়মিত ফলমূল ও সবজি খাওয়া এবং অতিরিক্ত তেল ও চিনি পরিহার করা প্রয়োজন। নিয়মিত শারীরিক পরিশ্রম ও ওজন নিয়ন্ত্রণও ক্যানসার ঝুঁকি কমাতে সহায়ক।

নারীদের ক্ষেত্রে জরায়ুমুখ ও স্তন ক্যানসারের স্ক্রিনিং এবং পুরুষদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বয়সে প্রোস্টেট ও ফুসফুস ক্যানসার বিষয়ে সচেতনতা জরুরি। এছাড়া হেপাটাইটিস বি ও এইচপিভি টিকাদান লিভার ও সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

ক্যানসারের সন্দেহ হলে প্রথমেই নিকটস্থ এমবিবিএস চিকিৎসক বা সরকারি হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও বিভিন্ন অনকোলজি বিভাগে পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়া যায়। দালাল বা ভ্রান্ত চিকিৎসার পথে না গিয়ে প্রমাণভিত্তিক চিকিৎসাই একমাত্র নিরাপদ পথ বলে মত চিকিৎসকদের।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গ্লু গানেই জোড়া লাগবে ভাঙা হাড়, বলছেন গবেষকরা

অস্ট্রেলিয়ার একদল গবেষক ভাঙা হাড় জোড়া লাগানোর নতুন প্রযুক্তি...

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয়...

‘বাংলাদেশ যদি থাকে, তবে একাত্তর চিরদিন মাথা উঁচু করে থাকবে’

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের...

বাসডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিন দিন ধ্বংসস্তূপে...

টিকাদান অনিয়মের কারণে হাম প্রকোপ বৃদ্ধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হাম আক্রান্ত রোগীর...

পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে হামের বিস্তার বাড়ছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের মধ্যে আইসিইউতে...

নিরাপত্তা ও তদন্তে সরকারের তৎপরতা অব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের মানবিক ভূমিকার গুরুত্ব

বাংলাদেশ পুলিশ একাডেমিতে শনিবার দুপুরে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ)...

দৌলতদিয়ায় মর্মান্তিক বাসডুবি, তদন্তে দুটি কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গত বুধবার...

রেলপথে ওঠানামা অবাধ, দুর্ঘটনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের একেবারে পাশে রয়েছে...

গোদাগাড়ী প্রেসক্লাব দখলচেষ্টা নিয়ে সাংবাদিকদের উদ্বেগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের...

গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এনসিপি নেতার

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে বলে...

২৩ বছরের সঞ্চয়ে নাতনিকে ৭০ কেজি কয়েন উপহার দিলেন নানা

দীর্ঘ ২৩ বছর ধরে মাটির ব্যাংকে ধাতব মুদ্রা জমিয়ে...
spot_img

আরও পড়ুন

গ্লু গানেই জোড়া লাগবে ভাঙা হাড়, বলছেন গবেষকরা

অস্ট্রেলিয়ার একদল গবেষক ভাঙা হাড় জোড়া লাগানোর নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তারা বিশেষ ধরনের জৈব আঠা তৈরি...

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, কাজ, ছবি তোলা কিংবা বিনোদন—সবক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। তবে বাইরে থাকার সময় হঠাৎ চার্জ...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার দুপুরে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম এসব মাইন নিষ্ক্রিয়...

‘বাংলাদেশ যদি থাকে, তবে একাত্তর চিরদিন মাথা উঁচু করে থাকবে’

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের হাউজিং এলাকায়...
spot_img