প্রশ্ন: অবিবাহিত ইমামের পেছনে জামাতে নামাজ পড়া জায়েজ কি?
উত্তর: ইসলাম অনুযায়ী, ইমামতি শুদ্ধ হওয়ার জন্য ইমামকে বিবাহিত হওয়া প্রয়োজন নয়। তাই অবিবাহিত, যোগ্য এবং বয়স্ক ব্যক্তির পেছনে নামাজ পড়া নিঃসন্দেহে জায়েজ।
সূত্র: রদ্দুল মুহতার ১/৫৫০, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৬/৭০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত ৪/৪৪
সমাধান: ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
সিএ/এমআর


