Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

ইনস্টাগ্রামে আসছে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়ানো নতুন সুবিধা

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটা। সম্ভাব্য এই ফিচার চালু হলে, কোনো ব্যবহারকারী চাইলে অন্যের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজ উদ্যোগে সরে যেতে পারবেন। এত দিন পর্যন্ত এই সুযোগ না থাকায় বিষয়টি ব্যবহারকারীদের মধ্যে আলোচনা তৈরি করেছে।

প্রযুক্তিবিষয়ক মাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, ফিচারটি এখনো প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়নি। ফলে কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি প্রথম চালু হয় ২০১৮ সালে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নিয়ে তাদের সঙ্গে স্টোরি, রিলস বা পোস্ট শেয়ার করতে পারেন। ব্যক্তিগত বা সীমিত পরিসরে কনটেন্ট ভাগ করার সুবিধা হিসেবে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে এত দিন কোনো ব্যবহারকারী যদি কারও ক্লোজ ফ্রেন্ডস তালিকায় যুক্ত থাকতেন, সেখান থেকে নিজে থেকে বেরিয়ে আসার কোনো উপায় ছিল না।

অপ্রকাশিত এই ফিচারের তথ্য সামনে আনেন রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি। অ্যাপের ভেতরের কোড বিশ্লেষণ করে নতুন ফিচারের আভাস দেওয়ার ক্ষেত্রে তিনি পরিচিত নাম। তার শেয়ার করা তথ্যমতে, কোনো ব্যবহারকারী যদি কারও ক্লোজ ফ্রেন্ডস তালিকা ছেড়ে দেন, তাহলে তিনি আর সেই ব্যক্তির ক্লোজ ফ্রেন্ডস-ভিত্তিক স্টোরি বা কনটেন্ট দেখতে পারবেন না। ভবিষ্যতে আবার দেখতে চাইলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নতুন করে তালিকায় যুক্ত করতে হবে।

এই ফিচার নিয়ে ব্যবহারকারীদের অনুভূতি একরকম নাও হতে পারে। কেউ কেউ এটিকে অস্বস্তিকর মনে করতে পারেন, আবার অনেকের কাছে এটি স্বস্তির সুযোগ হিসেবেও বিবেচিত হতে পারে। কারণ সবাই সব সময় নির্দিষ্ট কারও ব্যক্তিগত শেয়ারিংয়ের অংশ হয়ে থাকতে চান না।

উল্লেখ্য, ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাটে ইতিমধ্যেই এমন সুবিধা রয়েছে। সেখানে ব্যবহারকারীরা চাইলে অন্যের প্রাইভেট স্টোরি থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন। সে তুলনায় ইনস্টাগ্রাম এত দিন পিছিয়েই ছিল।

এদিকে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ছাড়াও ইনস্টাগ্রাম নতুন কিছু সাবস্ক্রিপশনভিত্তিক ফিচার নিয়ে কাজ করছে বলে জানিয়েছে মেটা। এসবের মাধ্যমে ব্যবহারকারীরা বাড়তি নিয়ন্ত্রণ ও বিশেষ সুবিধা পেতে পারেন। তবে কোন কোন ফিচার শেষ পর্যন্ত চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...
spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...
spot_img