Tuesday, February 3, 2026
22 C
Dhaka

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ মঙ্গলবার ভোরের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই হামলা চালায়। খবর পেয়ে সকালে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

মন্দির কমিটির সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর মহল্লার মালোপাড়া সর্বজনীন শ্রী শ্রী মা কালীমন্দিরে টানা সাত দিন ধরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। গতকাল রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত ১২টার দিকে এলাকার বাসিন্দারা নিজ নিজ বাড়িতে চলে যান। এরপর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করে।

ভাঙচুরের ঘটনায় বাঁশের চটা দিয়ে ঘিরে রাখা সরস্বতী প্রতিমার হাত ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে গঙ্গা প্রতিমার মুখ ও গঙ্গা প্রতিমার পাশে থাকা আরও দুটি প্রতিমার দুই হাত ক্ষতিগ্রস্ত করা হয়। এ ছাড়া মন্দির চত্বরে রাখা কর্কশিট দিয়ে তৈরি গৌর-নিতাইয়ের প্রতিমা ভেঙে পাঁচ টুকরা করে ফেলা হয়েছে।

মন্দিরের সভাপতি নিমাই চন্দ্র মালো বলেন, ‘আমরা এই মহল্লায় ৭০টি হিন্দু পরিবার বসবাস করি। গত বছর এই দিনেই আমাদের মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছিল। এবারও তা–ই করা হলো। তবে গতবার সিসিটিভি থাকায় দুর্বৃত্তকে ধরে ফেলা গিয়েছিল। কিন্তু এবার তিনটি ক্যামেরা থাকলেও কারিগরি ত্রুটির জন্য তা সক্রিয় না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। আমরা এ ঘটনায় আতঙ্কিত। দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনা শোনার পরে আমি নিজে ওইখানে পুলিশের টিম নিয়ে গিয়েছিলাম। সেখানে মন্দির কমিটি ও আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি এবং সমস্ত কিছুর ছবি তুলে এনেছি। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে সম্পূর্ণ নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,...

জুলাই সনদে নাগরিক অধিকার সংকুচিত করার কোনো উল্লেখ নেই: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই...

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া...

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু...

খিচুড়ি ভোজের আয়োজন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে নির্বাচনী...

সীমান্তে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের নামে মাদক মামলার বিষয়ে প্রশ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু চুরির ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে...

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১...

বিএনপির বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ ‘বিদ্রোহী’ প্রার্থীর

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী...

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস...

ভারতের পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

শীতের আমেজে খেজুরের রস খাওয়ার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। কিন্তু...

ভোটকেন্দ্র কোথায়, খুঁজে বের করবেন যেভাবে

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে...

কিছুতেই ‘হ্যাঁ’কে জিততে দেওয়া হবে না: মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, চরম অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এর ফলে...

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।...
spot_img

আরও পড়ুন

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে সম্পূর্ণ নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত...

জুলাই সনদে নাগরিক অধিকার সংকুচিত করার কোনো উল্লেখ নেই: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদে এমন কোনো ধারা নেই, যা বাংলাদেশের নাগরিকদের অধিকারকে সংকুচিত করবে। তিনি বলেন, জুলাই...

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা তিনবার ক্ষমতায় এসেছেন। দেশের মানুষ জীবন দিয়ে তাঁকে দেশ...

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। এছাড়া বাংলাদেশ সিকিউরিটি...
spot_img