Wednesday, June 17, 2026
27.8 C
Dhaka

এবি পার্টির মঞ্জুকে জরিমানার টাকা ফেরত দেওয়ার নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-২ আসনের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞাকে দেওয়া জরিমানার অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুনানি শেষে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া জরিমানার অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। এর আগে গত ৩১ জানুয়ারি মজিবুর রহমান ভূঞার ডিজিটাল প্রচারণার গাড়িতে ব্যানার সাঁটানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এবি পার্টি সূত্রে জানা গেছে, দলীয় ঈগল প্রতীকে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ফেনী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মজিবুর রহমান ভূঞা। জরিমানার পর বিষয়টি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করা হয়।

এবি পার্টি ফেনী জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব মিয়াজ বলেন, জরিমানার অর্থ ফেরতের জন্য আপিলের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুনানি করেন। শুনানি শেষে জরিমানার ১৫ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগার থেকে প্রার্থী এই অর্থ সংগ্রহ করতে পারবেন।

দলীয় পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন মজিবুর রহমান ভূঞা। তিনি বলেন, যে ধরনের ডিজিটাল প্রচার ভ্যানের জন্য তাঁকে জরিমানা করা হয়েছে, একই ধরনের ভ্যান সারা দেশেই চলছে। জামায়াত আমিরের আগমন উপলক্ষে রঙিন ব্যানার লাগানো হলেও সে ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একইভাবে বিএনপি নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যানার ব্যবহার করা হলেও তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

এ ছাড়া বিভিন্ন জায়গায় তাঁর নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মজিবুর রহমান ভূঞা। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রচার চালানো হচ্ছে, ভোটারদের লোভ দেখানো হচ্ছে, যা আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।’ তাঁর অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারসহ নানা অনিয়মের ঘটনাও ঘটছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে।...

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে...

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...
spot_img

আরও পড়ুন

আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ হলে সেই উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে যায়। সমর্থকদের চোখ...

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের প্রতিটিই শেষ হয়েছে ড্রয়ে। ফলে মাঠে নামা আট দলের...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই নারীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ী সাব্যস্ত করে এই...

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের ফল নিয়ে নয়, বরং ভ্রমণ ও প্রস্তুতি সূচি নিয়ে নতুন আলোচনায় এসেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে...
spot_img