Tuesday, June 16, 2026
32.6 C
Dhaka

চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং শ্রমিক নেতাদের গণবদলি প্রত্যাহারের দাবিতে আন্দোলন আরও কঠোর রূপ নিয়েছে। এই আন্দোলনের অংশ হিসেবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য বন্দরে কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসহাক ডিপো টোল প্লাজা চত্বরে অনুষ্ঠিত ‘বন্দর অবরোধ’ কর্মসূচি ও সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, বন্দরের সমস্যা সমাধানে ব্যর্থতার দায়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াতকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি আন্দোলন দমাতে শ্রমিক নেতাদের অন্যায়ভাবে গণবদলি এবং অনেকের আইডি ডিঅ্যাক্টিভেট করার অভিযোগ করেছেন। অবিলম্বে এসব আইডি সচল করার আলটিমেটাম দেওয়া হয়েছে। এছাড়া বন্দরের দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগে বন্দর চেয়ারম্যান ও বিডা চেয়ারম্যানকে অপসারণের দাবি জানানো হয়েছে।

সমাবেশ শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গত সাত মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। বরং দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। গণবদলি করে আন্দোলন থামানো যাবে না; দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বেগবান করা হবে।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সংহতি প্রকাশ করেন সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম। এছাড়া শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ইব্রাহিম হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...
spot_img