Tuesday, May 5, 2026
33 C
Dhaka

রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ সরকারের

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রি করা হবে।

মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজানকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে করণীয় নির্ধারণে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সভায় সিদ্ধান্ত হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার, দুধ, ডিম ও গরুর মাংস সুলভ মূল্যে বিক্রি করা হবে। ড্রেসড ব্রয়লারের মাংস বিক্রি হবে প্রতি কেজি ২৪৫ টাকায়, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকায়, ডিম প্রতি পিস ৮ টাকায় এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায়।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও ব্রয়লার বিপণনের উদ্যোগ গ্রহণ করবেন।

ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় প্রাথমিকভাবে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রস্তাবিত স্থানগুলো হলো—সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), কালশী (মিরপুর), মানিক নগর গলির মুখ (যাত্রাবাড়ী), শাহজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণ), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচা বাজার), মোহাম্মদপুর (বাবর রোড), মোহাম্মদপুর (বসিলা), কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকা (বঙ্গবাজার)।

স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ বিক্রয়ের জন্য স্থায়ী স্পট নির্ধারণের মাধ্যমে বিক্রয় কেন্দ্রের সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মা দিবসে মাকে কী উপহার দেবেন, বাড়ছে নতুন ভাবনার প্রবণতা

লেখা: আনিকা তায়্যিবা প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার উদ্‌যাপিত হয়...

গুগলের নতুন এআই অ্যাপ কসমো ঘিরে প্রযুক্তি বিশ্বে আলোচনা

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরু হওয়ার...

আল্লাহর ওপর ভরসা ইমানের অবিচ্ছেদ্য ভিত্তি কেন

মানবজীবনের আধ্যাত্মিক বিকাশ ও আত্মোন্নয়নের ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা...

এআই প্রযুক্তিতে শক্তিশালী হচ্ছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা

সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি এবং নগর নিরাপত্তা মোকাবিলায় দেশে...

মায়ের রান্নার সাধারণ খাবারও কেন হয়ে ওঠে জীবনের বিশেষ স্বাদ

রাফিয়া আলম জীবনের পথে এগিয়ে যেতে গিয়ে মানুষ অনেক কিছুই...

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, জোর দেওয়া হবে দ্বিপাক্ষিক সম্পর্কে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা...

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই, বললেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের...

ফিশিং ফাঁদে ফেসবুক ব্যবহারকারীরা, বাড়ছে অ্যাকাউন্ট হ্যাকিং

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করে সেগুলো...

বাংলাদেশ সীমান্তে নতুন সংকটের আশঙ্কা, বাড়ছে অনিশ্চয়তা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নাগরিকত্ব ও ভোটার তালিকা সংশোধনকে ঘিরে...

আজ শাপলা গণহত্যা দিবস

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংস...

যে ব্যক্তি মিতব্যয়ী হয়, সে কখনো অভাবে পড়ে না

ইসলামি জীবনব্যবস্থায় মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ গুণ, যা কেবল অর্থ...

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত...

ঘরেই তৈরি করুন মজাদার বালুশাই

ঘরোয়া উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় জনপ্রিয় মিষ্টি...

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে...
spot_img

আরও পড়ুন

মা দিবসে মাকে কী উপহার দেবেন, বাড়ছে নতুন ভাবনার প্রবণতা

লেখা: আনিকা তায়্যিবা প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার উদ্‌যাপিত হয় মা দিবস। দিনটিকে ঘিরে সন্তানদের মধ্যে থাকে বিশেষ উচ্ছ্বাস ও পরিকল্পনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে...

গুগলের নতুন এআই অ্যাপ কসমো ঘিরে প্রযুক্তি বিশ্বে আলোচনা

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরু হওয়ার আগেই প্রযুক্তি দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে নতুন একটি ঘটনা। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই গুগলের নতুন...

আল্লাহর ওপর ভরসা ইমানের অবিচ্ছেদ্য ভিত্তি কেন

মানবজীবনের আধ্যাত্মিক বিকাশ ও আত্মোন্নয়নের ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল একটি গুরুত্বপূর্ণ ধারণা। ইসলামের দৃষ্টিতে এটি শুধু একটি গুণ নয়, বরং ইমানের অপরিহার্য...

এআই প্রযুক্তিতে শক্তিশালী হচ্ছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা

সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি এবং নগর নিরাপত্তা মোকাবিলায় দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পুলিশিং ব্যবস্থার ব্যবহার দ্রুত বাড়ানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম...
spot_img