Tuesday, February 3, 2026
27 C
Dhaka

ইসি কীভাবে নিয়ন্ত্রণ করছে নির্বাচনী এআই কনটেন্ট

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় এবার স্পষ্টভাবে চোখে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যাপক ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও অডিও ব্যবহার করে রাজনৈতিক দলগুলোর পক্ষে প্রচারণা চালানো হচ্ছে এবং প্রতিপক্ষকে আক্রমণ করতেও এসব কনটেন্ট ব্যবহার করা হচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে আয়োজিত হতে যাওয়া প্রথম নির্বাচনে এআই বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচনী আচরণবিধিতেও এআই-সংক্রান্ত নীতিমালা অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনী দিন যত ঘনিয়ে আসছে, সামাজিক মাধ্যমে এআই দিয়ে তৈরি আক্রমণাত্মক ভিডিওর সয়লাব সামাল দিতে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এআই কনটেন্ট সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাব থাকায় বিভ্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।

ডিসমিসল্যাবের বিশ্লেষণ অনুযায়ী, পহেলা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত ৮০০টির বেশি এআই নির্মিত ভিডিও পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, নানা শ্রেণি-পেশার মানুষদের নিয়ে নির্মিত ভিডিওগুলোর সিংহভাগ জামায়াতকে সমর্থন করে বানানো।

বেশির ভাগ ভিডিও জামায়াতের সমর্থনে

উদাহরণ হিসেবে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে সাহায্য পাঠাতে জনসাধারণের কাছে বিকাশ নম্বর চাইতে দেখা যায়—এআই দিয়ে তৈরি এমন একটি ভিডিও কয়েক সপ্তাহ আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি তার মেয়ে জাইমা রহমানের নামে খোলা ভুয়া ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি শুধুমাত্র ফেসবুকেই প্রায় ২০ লাখ বার দেখা হয়েছে। এ ধরনের অসংখ্য এআই-নির্মিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেগুলোর ভিউ সংখ্যা লাখ ছাড়িয়েছে।

নির্বাচনী আচরণবিধির ১৬(ছ) ধারায় বলা হয়েছে, রাজনৈতিক দল, প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটারদের বিভ্রান্ত করতে, চরিত্র হনন বা সুনাম নষ্ট করতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল বা কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার ও শেয়ার করতে পারবে না। ফলে প্রচারণার উদ্দেশ্যে আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর এআই কনটেন্ট স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করে।

এআই কনটেন্টের ধরন

ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী জানান, এআই নির্মিত ভিডিওগুলোর মধ্যে প্রচারণামূলক কনটেন্টের পাশাপাশি বিদ্বেষমূলক, আক্রমণাত্মক ও ষড়যন্ত্রতাত্ত্বিক কনটেন্টও রয়েছে। তিনি বলেন, ‘যে যার উদ্দেশ্য থেকে এই কনটেন্টগুলো তৈরি করছে। কেউ নির্বাচনের পক্ষে তৈরি করছে, কেউ বিপক্ষে। কেউ দলের পক্ষে তৈরি করছে, কেউ বিপক্ষে তৈরি করছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের মাধ্যমে এসব কনটেন্ট ছড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মিরাজ আহমেদ চৌধুরী বলেন, ‘এটা প্রযুক্তির কারণে সহজ হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতার কারণে ব্যাপক হয়েছে।’

পাল্টাপাল্টি অভিযোগ

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতের সমর্থনে ছড়িয়ে দেওয়া ভিডিওগুলোতে বিএনপিকে চাঁদাবাজ ও প্রতারক হিসেবে দেখানো হচ্ছে। অন্যদিকে বিএনপির সমর্থনে ছড়ানো এআই ভিডিওগুলোতে স্বাধীনতাযুদ্ধের সময় জামায়াতের বিতর্কিত ভূমিকার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। দুই প্রধান রাজনৈতিক দলই এআই কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং একে অপরকে দায়ী করেছে, তবে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছে।

নির্বাচন কমিশনের প্রস্তুতি

নির্বাচন কমিশনের আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের মুখ্য সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘ইউএনডিপির সঙ্গে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যা আচরণবিধির সাথে কাস্টমাইজ করা হয়েছে এবং এআইয়ের মাধ্যমে স্ক্যানিং ব্যবস্থা রয়েছে।’

তিনি জানান, গুরুতর প্রকৃতির কনটেন্ট যা আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে পারে, কেবল সেগুলোই নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে জানানো হচ্ছে।

নিয়ন্ত্রণের সীমা

বিশ্লেষকরা মনে করেন, কম খরচে দ্রুত এআই কনটেন্ট তৈরি করা অনেক প্রার্থীর জন্য প্রচারণাকে সহজ করেছে এবং এক ধরনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করেছে। তবে এআই কনটেন্টে স্পষ্ট লেবেলিং নিশ্চিত করা জরুরি, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন। একই সঙ্গে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে সীমা নির্ধারণে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মিরাজ আহমেদ চৌধুরী বলেন, ‘ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ করা জরুরি হলেও দক্ষতা ছাড়া তা করতে গেলে সাধারণ সমালোচনাও দমন হয়ে যেতে পারে। এই ক্যাপাসিটি ইলেকশন কমিশনের কতটুকু আছে আমার জানা নাই।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু...

খিচুড়ি ভোজের আয়োজন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে নির্বাচনী...

সীমান্তে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের নামে মাদক মামলার বিষয়ে প্রশ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু চুরির ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে...

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১...

বিএনপির বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ ‘বিদ্রোহী’ প্রার্থীর

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী...

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস...

ভারতের পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

শীতের আমেজে খেজুরের রস খাওয়ার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। কিন্তু...

ভোটকেন্দ্র কোথায়, খুঁজে বের করবেন যেভাবে

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে...

কিছুতেই ‘হ্যাঁ’কে জিততে দেওয়া হবে না: মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, চরম অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এর ফলে...

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা...

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন...
spot_img

আরও পড়ুন

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। এছাড়া বাংলাদেশ সিকিউরিটি...

খিচুড়ি ভোজের আয়োজন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে নির্বাচনী পথসভায় অংশ নেওয়া লোকজনের আপ্যায়নের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া...

সীমান্তে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের নামে মাদক মামলার বিষয়ে প্রশ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু চুরির ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়াকে ঘিরে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করছেন, আটক ব্যক্তিদের কাছ থেকে...

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১ বছরের মেয়েটিকে সাত মাস ধরে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। মেয়েটির বাবা প্রথম আলোর সঙ্গে কথা...
spot_img