Tuesday, April 7, 2026
29 C
Dhaka

রেমিট্যান্স বাড়ায় ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ৪১৫ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এই ডলার ক্রয় করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ৪ দশমিক ১৫ বিলিয়ন ডলার কেনা হয়েছে। এর মধ্যে সোমবার ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে ২১ কোটি ৮০ লাখ ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর মাধ্যমে ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ৮০ লাখ ডলারে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় বাজারে ডলারের জোগান বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করছে।

এদিকে ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ডলার, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। এই আয় ২০২৫ সালের জানুয়ারির তুলনায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। আগের বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ...

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য,...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা...

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন...

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়।...

১৫ বছরেই পিএইচডি, বেলজিয়ামের লরাঁকে ঘিরে বিশ্বজুড়ে বিস্ময়

মাত্র ১৫ বছর বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে...

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ কমছে, বাড়ছে সতর্কতা

যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণ কমে আসছে।...

বরিশালে শিশু স্বাস্থ্যসেবায় সংকট

বরিশালে গত ছয় মাস ধরে শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি...

ফাতেমা (রা.)-এর প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে পারিবারিক সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও...
spot_img

আরও পড়ুন

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়, নৈতিকতা, চরিত্র ও আচরণও গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিতে কর্মক্ষেত্রে অগ্রগতি লাভের জন্য মৌলিক ১০টি গুণাবলি...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বটনেট নেটওয়ার্ক বিস্তার করছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাদের ব্যক্তিগত ইন্টারনেট সংযোগ...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মনোনয়ন না পাওয়ার কারণেই দেশের...
spot_img