Friday, June 12, 2026
28.1 C
Dhaka

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিষ্কৃত জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদের নামে থাকা দুটি নির্মাণাধীন ফ্ল্যাট ও সংশ্লিষ্ট জমি জব্দের আদেশ দিয়েছেন। আজ সোমবার এই আদেশ দেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুরের সেনপাড়া এলাকার ওই দুটি নির্মাণাধীন ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে ৬০ লাখ টাকা। এছাড়া ফ্ল্যাটের জমির মূল্য নির্ধারিত হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকা।

দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আদালতে জমা দেওয়া আবেদনে জানিয়েছেন, শরীফ মাহমুদ ও অন্যরা মিলে ঢাকার সেনপাড়া পর্বতা মৌজায় একটি ১০ তলা ভবন নির্মাণ করছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, ওই ভবনের দুটি নির্মাণাধীন ফ্ল্যাট ও ফ্ল্যাটের জমি হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে।

তদন্তের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে এবং সম্পদের অব্যাহত হস্তান্তর রোধে আদালত সমস্ত সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শরীফ মাহমুদ এসব ফ্ল্যাট বা জমি বিক্রি, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে পারবেন না।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ ছুটে গেলে তা পরবর্তীতে আদায় করার বিধান নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার সময় মাসিকের তারিখ পড়ে গেলে অনেক নারী সাময়িকভাবে পিরিয়ড পিছিয়ে দিতে বা বন্ধ রাখতে ওষুধ...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা...
spot_img