Sunday, April 5, 2026
30 C
Dhaka

সাপ্লিমেন্ট ছাড়াই সুস্থ থাকার উপায়

শরীর সুস্থ রাখতে ভিটামিনের পাশাপাশি বিভিন্ন খনিজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে ম্যাগনেশিয়াম শরীরের স্নায়ুতন্ত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। এই খনিজের ঘাটতি হলে ক্লান্তি, অবসাদ ও নানা শারীরিক সমস্যায় ভুগতে হয়।

অনেকে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণে নিয়মিত সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক খাবার নির্বাচন করলেও এই ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব।

প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খেলে শরীর পায় প্রায় ৮০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম। এটি সহজলভ্য এবং স্বাস্থ্যকর একটি খাবার। এর পাশাপাশি কুমড়োর দানাও ম্যাগনেশিয়ামের অন্যতম ভালো উৎস। মাত্র ৫০ গ্রাম কুমড়োর দানায় প্রায় ১৩১ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে, যা কাঠবাদামের তুলনায় প্রায় দ্বিগুণ।

পালংশাকেও রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম। এক কাপ রান্না করা পালংশাক থেকে পাওয়া যায় প্রায় ১৫৭ মিলিগ্রাম এই খনিজ। একই সঙ্গে এতে আয়রন ও ক্যালশিয়ামও থাকে।

কালো রাজমা ম্যাগনেশিয়াম ও প্রোটিনের ভালো উৎস। এক কাপ রান্না করা কালো রাজমা থেকে প্রায় ১২০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায়। এ ছাড়া ডার্ক চকোলেটেও উল্লেখযোগ্য পরিমাণ ম্যাগনেশিয়াম রয়েছে। ২৮ গ্রাম ডার্ক চকোলেটে পাওয়া যায় প্রায় ৬৫ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম।

নিয়মিত ওটস খাওয়ার অভ্যাসও ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণে সহায়ক। এক কাপ রান্না করা ওটসে প্রায় ৫৭ থেকে ৬০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে। ওটসের সঙ্গে বাদাম বা বীজ যোগ করলে পুষ্টিগুণ আরও বাড়ে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যমুনার ভাঙনে হুমকিতে শতাধিক গ্রাম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে হঠাৎ শুরু হওয়া...

সাংগঠনিক শক্তি বাড়াতে কাউন্সিলের পথে বিএনপি

সরকার পরিচালনা ও দলীয় রাজনীতিকে পৃথকভাবে সমান গুরুত্ব দিয়ে...

গণভোটের রায় বাস্তবায়নে জোরালো দাবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা...

নারী অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান

লিঙ্গ বৈষম্য দূর করে সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ...

সংসদে সমাধান না হলে রাজপথে নামার ঘোষণা

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের...

নতুন আউশ ধানে বাড়বে ফলন, কমবে সময়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত নতুন আউশ ধানের জাত...

চৈত্রের দাবদাহে পুড়ছে দেশ, স্বস্তি নেই জনজীবনে

চৈত্রের শেষ দিকে এসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ তীব্র...

কেরানীগঞ্জে কারখানায় আগুনে ছয় শ্রমিক নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাসলাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে...

এক কিলোমিটার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ

জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অস্বাভাবিক...

তেলের সংকটে কমছে গণপরিবহনের ট্রিপ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র...

লুকোচুরি খেলা যেভাবে শিশুদের মানসিক বিকাশে সহায়ক

শিশুদের শৈশবের অন্যতম আনন্দঘন খেলার মধ্যে লুকোচুরি বা টুকি...

ব্যবসায়িক লেনদেনে ঘুষ: ইসলামের দৃষ্টিভঙ্গি

ব্যবসায়িক চুক্তি বা টেন্ডার প্রক্রিয়ায় অনৈতিক লেনদেনের বিষয়টি প্রায়ই...

মহাকাশ অভিযানে বিপ্লব আনতে পারে ৪৩৩ বছরের ব্যাটারি

মহাকাশ গবেষণায় শক্তি সরবরাহ দীর্ঘদিন ধরেই অন্যতম বড় চ্যালেঞ্জ...
spot_img

আরও পড়ুন

যমুনার ভাঙনে হুমকিতে শতাধিক গ্রাম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে হঠাৎ শুরু হওয়া ভাঙনে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙনের কারণে বহু পরিবার ঝুঁকিতে পড়েছে এবং বসতবাড়ি...

সাংগঠনিক শক্তি বাড়াতে কাউন্সিলের পথে বিএনপি

সরকার পরিচালনা ও দলীয় রাজনীতিকে পৃথকভাবে সমান গুরুত্ব দিয়ে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একদিকে সরকারের কার্যক্রমে জনআস্থা বাড়ানোর চেষ্টা, অন্যদিকে দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী...

গণভোটের রায় বাস্তবায়নে জোরালো দাবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেন, এই সনদ কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়,...

নারী অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান

লিঙ্গ বৈষম্য দূর করে সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সমাবেশ, র‍্যালি...
spot_img