Thursday, May 7, 2026
30 C
Dhaka

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনী আচরণ নিয়ে কমিশনের কড়া বার্তা

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইনের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি মো. গিয়াস উদ্দিন তাহেরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

নির্বাচন কমিশনের মতে, এই কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন। এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে ভবিষ্যতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে গিয়াস উদ্দিন তাহেরীর বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জর্দা শামীম গ্রেপ্তার, বিদেশি মদ উদ্ধার নিয়ে তোলপাড়

রংপুরে ছয় বোতল বিদেশি মদসহ শামীম আহমেদ ওরফে জর্দা...

মেরিন ড্রাইভ এলাকায় বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক...

১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ, সিংড়ায় উন্নয়ন কার্যক্রম

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানত ফেরতের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা...

চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে মামুন, দিশেহারা পরিবার

পাবনার চাটমোহর উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক সন্তানের জীবন বাঁচাতে...

উপকূলের মরিচ এখন বিশ্ববাজারে, বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনা

পিরোজপুরের উপকূলীয় অঞ্চলে বোম্বাই জাতের মরিচ চাষ দিন দিন...

তিন ট্রাকে বিপুল বিস্ফোরক আসলো বাংলাদেশে, বন্দরে বিশেষ ব্যবস্থা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক...

খলিফাপট্টিতে চায়না দুয়ারি জালের গুদামে পুলিশের অভিযান

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে...

লালমোহনে জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণহানি, গ্রেপ্তার ৪

ভোলার লালমোহন উপজেলায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের...

বোষপাড়ায় ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধারে চাঞ্চল্য

জামালপুর পৌর শহরে পরিত্যক্ত একটি ডোবা থেকে সাত মাস...

ভাইরাল অডিও কাণ্ডে কলমাকান্দা থানায় তদন্ত কমিটি

নেত্রকোনার কলমাকান্দা থানায় জব্দ করা ভারতীয় চোরাই পণ্য ছাড়তে...

হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি বিজিবির

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে কঠোর...

কলেজে মিনি ফুটবল উদ্বোধনে গিয়ে উত্তেজনার মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর...

চেরনোবিলের ৪০ বছর: এখনো কাটেনি তেজস্ক্রিয় আতঙ্ক

চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণকে আধুনিক বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও...
spot_img

আরও পড়ুন

জর্দা শামীম গ্রেপ্তার, বিদেশি মদ উদ্ধার নিয়ে তোলপাড়

রংপুরে ছয় বোতল বিদেশি মদসহ শামীম আহমেদ ওরফে জর্দা শামীম (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি শ্রমিক লীগ নেতা...

মেরিন ড্রাইভ এলাকায় বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) ভোরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক...

১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ, সিংড়ায় উন্নয়ন কার্যক্রম

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০০টি পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানত ফেরতের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ সময় তারা ‘হেয়ার কাট’ পদ্ধতি...
spot_img