Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

ধমক ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি পঞ্চগড়ে

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, মানুষকে ধমক দিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করবেন না। তাঁর ভাষায়, “ওইদিন এখন নাই যে, ধমক দিলে ভোট পাওয়া যায়। একটা ধমক দিলে ১০টা করে ভোট কমে যাবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “যে দুর্নীতি, ডামি কিংবা রাতের নির্বাচনের কারণে স্বৈরাচার তৈরি হয়েছে, সেই নির্বাচনের মেকানিজম করতে দিয়ে আমরা আরেকটা স্বৈরাচার হতে দিতে পারি না।” তিনি আরও বলেন, যারা জোর খাটানো ও পেশিশক্তির প্রদর্শনের চেষ্টা করছে, তারা বুঝতে পারছে না যে বর্তমান পরিস্থিতি বদলে গেছে। তাঁর ভাষায়, “তারা জানে না এটা ২৪-এর আগের বাংলাদেশ না। তারা জানে না যে, এইটা অভ্যুত্থান পরবর্তী সেই বাংলাদেশ।”

এনসিপির এই নেতা আরও বলেন, “এদের বয়স কম হতে পারে, কিন্তু এরা ওই ছাত্র-জনতা, যারা হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছে।” তিনি দাবি করেন, জনগণ এখন সচেতন এবং ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে ভোট আদায় করার চেষ্টা করলে তার উল্টো প্রতিক্রিয়া হবে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সারজিস বলেন, “নির্বাচন কমিশন যদি কোনো একটা দলের প্রতি বা ব্যক্তির প্রতি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে সেই নির্বাচন কমিশনের বিগত সময়ে নির্বাচন কমিশন আর প্রধান নির্বাচন কমিশনারের কিছুদিন আগে কি অবস্থা হয়েছিল, সেই চিত্রটা দেয়ালে টানিয়ে রাখা উচিত।”

তিনি আরও বলেন, “আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই।” একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কোনো অপশক্তি যদি মনে করে ক্ষমতার অপব্যবহার করে, পেশিশক্তির প্রয়োগ করে, কালো টাকার ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটের মাঠে হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটকেন্দ্রের ভেতরে অন্য কোনো উপায়ে নির্বাচনকে প্রভাবিত করবে, তাহলে নির্বাচন কমিশন কতটুকু আইনগত ব্যবস্থা নেবে জানি না, কিন্তু আমরা রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করব, ইনশাআল্লাহ।”

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...
spot_img

আরও পড়ুন

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেওয়ার পর মাঠের অর্জনের বাইরে এবার দেশের মাটিতে পেলেন...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের হাজারতম ম্যাচকে স্মরণীয় করে রাখল জাপান। তিউনেশিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শুধু নকআউটের পথে এগোয়নি দলটি,...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি।...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে আবারও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই প্রত্যাবর্তনের গল্পে সবচেয়ে আলোচিত...
spot_img