Tuesday, July 7, 2026
31.3 C
Dhaka

ড্রাইভার রিফ্রেশে কীভাবে ফিরে আসে গতি

কম্পিউটার বা স্মার্টফোন হঠাৎ হ্যাং হয়ে গেলে বেশিরভাগ মানুষই রিস্টার্ট দেন। অর্থাৎ ডিভাইসটি বন্ধ করে আবার চালু করেন। আশ্চর্যের বিষয় হলো, অধিকাংশ সময় এতে সমস্যার সমাধান হয়ে যায় এবং ডিভাইস আবার স্বাভাবিকভাবে কাজ শুরু করে। এর পেছনে রয়েছে মেমোরি ব্যবস্থাপনা, সফটওয়্যার লজিক, ড্রাইভার রিফ্রেশ এবং হার্ডওয়্যার রিসেটের মতো একাধিক বৈজ্ঞানিক কারণ।

ডিভাইসের সব অস্থায়ী ডেটা জমা থাকে র‍্যান্ডম অ্যাকসেস মেমোরিতে বা র‍্যামে। অনেক সফটওয়্যার ঠিকভাবে ডিজাইন করা না হওয়ায় কাজ শেষ হওয়ার পরও র‍্যামের জায়গা দখল করে রাখে। একে বলা হয় মেমোরি লিক। রিস্টার্ট দিলে র‍্যামে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং সব অস্থায়ী ডেটা মুছে যায়। ফলে মেমোরি আবার খালি হয়ে সতেজ অবস্থায় ফিরে আসে।

ইলেকট্রনিক ডিভাইসগুলো স্টেট ভিত্তিক মেশিন হিসেবে কাজ করে। অর্থাৎ নির্দিষ্ট ধাপ ও লজিক অনুসরণ করে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায়। কাজ করতে করতে কোনো প্রোগ্রাম এমন একটি অবস্থায় পৌঁছাতে পারে, যার জন্য কোনো নির্দেশনা লেখা নেই। তখন সফটওয়্যার বা পুরো সিস্টেম স্থবির হয়ে যায়। রিস্টার্ট দিলে সেই প্রোগ্রাম আবার শুরুর ধাপ থেকে শুরু করে এবং ত্রুটিপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসে।

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগের কাজ করে ড্রাইভার। দীর্ঘ সময় ব্যবহারের ফলে কখনো কখনো ড্রাইভার ক্র্যাশ করে বা সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। এতে স্ক্রিন ফ্রিজ হওয়া বা ইনপুট কাজ না করার মতো সমস্যা দেখা দেয়। রিস্টার্টের সময় কম্পিউটার নতুন করে হার্ডওয়্যার পরীক্ষা করে এবং ড্রাইভারগুলো পুনরায় লোড করে, ফলে সংযোগ আবার স্বাভাবিক হয়।

অনেক সময় কোনো অ্যাপ বন্ধ করার পরও সেটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং প্রসেসরের শক্তি ব্যবহার করে। এগুলোকে বলা হয় জম্বি প্রসেস। সাধারণভাবে এগুলো ধরা না পড়লেও রিস্টার্ট দিলে সব ধরনের অপ্রয়োজনীয় প্রসেস বন্ধ হয়ে যায়। এতে সিস্টেমের গতি ও স্থিতিশীলতা ফিরে আসে।

কখনো কখনো সাধারণ রিস্টার্টেও সমস্যা সমাধান হয় না। তখন হার্ড রিসেট বা পাওয়ার সাইক্লিং কার্যকর হতে পারে। আধুনিক ডিভাইস বন্ধ থাকলেও ভেতরের ক্যাপাসিটরে সামান্য বিদ্যুৎ জমা থাকে, যা কিছু ত্রুটি ধরে রাখতে পারে। প্লাগ খুলে ১০ থেকে ১৫ সেকেন্ড অপেক্ষা করলে এই বিদ্যুৎ পুরোপুরি নিঃশেষ হয় এবং নেটওয়ার্ক বা আইপি সংক্রান্ত সমস্যাও দূর হতে পারে।

বিরল ক্ষেত্রে মহাজাগতিক রশ্মির প্রভাবে প্রসেসরের কোনো বিটের মান বদলে যেতে পারে, যাকে সিঙ্গেল ইভেন্ট আপসেট বলা হয়। এতে সিস্টেমে অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। রিস্টার্ট দিলে এসব বিট আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ছাড়া রিস্টার্টের সময় হার্ডওয়্যার কিছুটা ঠান্ডা হওয়ার সুযোগ পায় এবং অপেক্ষমাণ আপডেটও ইনস্টল হতে পারে। সব মিলিয়ে রিস্টার্ট অনেক প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান এনে দেয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিভক্তি নয়, দেশ গঠনে প্রয়োজন জাতীয় ঐক্য

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার...

স্বর্ণ চোরাচালানে সক্রিয় অর্ধশত মাফিয়া, তদন্তে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশে স্বর্ণ চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হলেও...

ছয় দিনের বিরতি শেষে আজ বিকেলে আবার বসছে জাতীয় সংসদ

ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবার...

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম।...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...
spot_img

আরও পড়ুন

বিভক্তি নয়, দেশ গঠনে প্রয়োজন জাতীয় ঐক্য

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার...

স্বর্ণ চোরাচালানে সক্রিয় অর্ধশত মাফিয়া, তদন্তে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশে স্বর্ণ চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হলেও বড় বড় চালান উদ্ধারের পরও মূল হোতাদের শনাক্ত করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তদন্তসংশ্লিষ্ট...

ছয় দিনের বিরতি শেষে আজ বিকেলে আবার বসছে জাতীয় সংসদ

ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা চলতি অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবেও পরিচিত। বিকেল...

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম। দৈনন্দিন পরিশ্রমের পর শরীর ও মনকে বিশ্রাম দিতে ঘুমের বিকল্প নেই। তবে পরকালের চিরস্থায়ী আবাস...
spot_img