Monday, September 7, 2026
27 C
Dhaka

মঙ্গল অভিযানে সময়ের হিসাব কেন এত গুরুত্বপূর্ণ

ক্রিস্টোফার নোলানের জনপ্রিয় চলচ্চিত্র ইন্টারস্টেলার-এর সেই দৃশ্যটি এখনও অনেকের মনে দাগ কেটে আছে, যেখানে মিলার গ্রহে কাটানো মাত্র এক ঘণ্টা পৃথিবীর সাত বছরের সমান হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টাইম ডাইলেশন বা কাল দীর্ঘায়ন। বাস্তবে এমন নাটকীয় পার্থক্য না হলেও আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সব জায়গায় সময় একই গতিতে চলে না। আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলেও সময় পৃথিবীর তুলনায় সামান্য দ্রুত চলে বলে বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণায় নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির হিসাব অনুযায়ী, পৃথিবীর ঘড়ির তুলনায় মঙ্গলের ঘড়ি প্রতিদিন গড়ে প্রায় ৪৭৭ মাইক্রোসেকেন্ড দ্রুত চলে। অর্থাৎ পৃথিবীতে ২৪ ঘণ্টা পার হলে মঙ্গলে সেই সময় ২৪ ঘণ্টার চেয়ে প্রায় ৪৭৭ মাইক্রোসেকেন্ড বেশি হয়ে যায়। সময়ের এই পার্থক্য খুব সামান্য মনে হলেও মহাকাশ বিজ্ঞান ও নেভিগেশন প্রযুক্তিতে এর প্রভাব বড় হতে পারে।

এই সময়ের পার্থক্যের পেছনে মূল ভূমিকা রাখছে আইনস্টাইনের জেনারেল থিওরি অব রিলেটিভিটি। সময়ের গতি নির্ভর করে দুটি বিষয়ের ওপর—মহাকর্ষ বল এবং গতিবেগ। ভারী বস্তুর কাছাকাছি সময় ধীরে চলে। পৃথিবীর ভর মঙ্গলের তুলনায় অনেক বেশি হওয়ায় এর মহাকর্ষ শক্তিশালী, ফলে পৃথিবীতে সময় কিছুটা ধীর গতিতে প্রবাহিত হয়। অন্যদিকে মঙ্গলের ভর কম এবং মাধ্যাকর্ষণ দুর্বল, তাই সেখানে সময় অপেক্ষাকৃত দ্রুত চলে।

স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী, যে বস্তু যত দ্রুতগতিতে চলবে, তার সময় তত ধীর হবে। পৃথিবী সূর্যের চারপাশে মঙ্গলের চেয়ে দ্রুত গতিতে ঘোরে। এই কারণে পৃথিবীর সময় আরও ধীর হয়ে যায়। এই দুই প্রভাব একসঙ্গে কাজ করে মঙ্গলের সময়কে পৃথিবীর তুলনায় এগিয়ে রাখে।

এই হিসাব নির্ণয় করা সহজ ছিল না। ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির পদার্থবিদ নীল অ্যাশবি এবং বিজুনাথ পাটলা সূর্য, পৃথিবী, চাঁদ ও মঙ্গলের সম্মিলিত প্রভাব বিশ্লেষণ করেন, যাকে তাঁরা ফোর-বডি প্রবলেম হিসেবে ব্যাখ্যা করেছেন। মঙ্গলের কক্ষপথ পৃথিবীর মতো গোলাকার নয়, বরং কিছুটা চ্যাপ্টা। ফলে সূর্যের কাছাকাছি গেলে এর গতি বাড়ে এবং দূরে গেলে কমে। এই কারণে সময়ের পার্থক্যও কখনো কমে, আবার কখনো বাড়ে। গড়ে এই পার্থক্য ৪৭৭ মাইক্রোসেকেন্ড হলেও কখনো তা ২২৬ মাইক্রোসেকেন্ড পর্যন্ত ওঠানামা করতে পারে।

ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানো এবং সেখানে বসতি স্থাপনের পরিকল্পনায় এই সময়ের পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পৃথিবীর জিপিএস ব্যবস্থা আলোর গতি ও সময়ের নিখুঁত হিসাবের ওপর নির্ভর করে। এক মাইক্রোসেকেন্ডে আলো প্রায় ৩০০ মিটার পথ অতিক্রম করে। মঙ্গলের জিপিএস ব্যবস্থায় যদি এই সময়ের হিসাব ঠিকভাবে সমন্বয় করা না হয়, তাহলে অবস্থান নির্ণয়ে বড় ধরনের ভুল দেখা দিতে পারে।

৫জি নেটওয়ার্ক ও মহাকাশ যোগাযোগেও সময়ের হিসাব অত্যন্ত সূক্ষ্ম হতে হয়। তাই ভবিষ্যতের যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থাকে নির্ভুল রাখতে বিজ্ঞানীরা আগেভাগেই এই সময়ের পার্থক্য নির্ধারণ করছেন। এর আগে একই গবেষক দল চাঁদের ক্ষেত্রেও সময়ের পার্থক্য নির্ণয় করেছিলেন, যেখানে চাঁদের ঘড়ি পৃথিবীর তুলনায় প্রতিদিন প্রায় ৫৬ মাইক্রোসেকেন্ড দ্রুত চলে। এই গবেষণা ভবিষ্যতের আন্তগ্রহ যোগাযোগ ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img