Tuesday, June 16, 2026
35.2 C
Dhaka

চট্টগ্রাম বন্দরে দুই দিনের শার্টডাউন কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ‘ডিপি ওয়ার্ল্ডকে’ ইজারা দিতে যাওয়া সম্ভাব্য চুক্তি বাতিলের দাবিতে বন্দরের শ্রমিক ও কর্মচারীরা দুই দিনের শার্টডাউন কর্মসূচি পালন করছেন। তারা দাবি আদায় না হলে ভবিষ্যতে অনির্দিষ্টকালের জন্য বন্দরের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা সরকারের কাছে চুক্তি থেকে সরে আসার আহ্বান জানান। এ সময় তারা বলেন, বন্দরের কৌশলগত গুরুত্বপূর্ণ এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করবে।

আজ সকাল থেকে বন্দরের কারশেড ও আশপাশের এলাকায় ‘বন্দর রক্ষা পরিষদ’সহ বিভিন্ন শ্রমিক-কর্মচারী সংগঠনের ব্যানারে ব্যাপক বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা এনসিটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করার প্রক্রিয়াকে ‘জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।

বিক্ষোভকারীরা কর্মসূচির বিস্তারিত তুলে ধরে জানান, আন্দোলনের প্রথম ধাপে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপে রবিবার (১ ফেব্রুয়ারি) একই সময়ে বন্দরের প্রশাসনিক ও অপারেশনাল উভয় কার্যক্রম স্থবির করা হবে। এই সময়ে পণ্য ওঠানামা, কনটেইনার হ্যান্ডলিং ও জাহাজ থেকে পণ্য খালাসসহ সব ধরনের কাজ বন্ধ থাকবে।

শ্রমিক নেতারা হাইকোর্টের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার দেশের এই গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন। তারা বলেন, ‘এই দুই দিনের মধ্যে সরকার দাবির বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ শাটডাউন ঘোষণা করা হবে।’

শ্রমিকদের তিন দফা দাবি:
১. চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যানের অপসারণ।
২. বর্তমান বন্দর বোর্ডকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে বাতিল করা।
৩. জাতীয় সম্পদ হিসেবে বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা বা হস্তান্তর না করা।

চট্টগ্রাম বন্দর শ্রমিক দল নেতা ইব্রাহিম খোকন বলেন, ‘আমরা আদালতের বিরুদ্ধে নই। আমরা সরকারের সেই কটূকৌশলের বিরুদ্ধে, যার মাধ্যমে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্রকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে।’

সিবিএ-র সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘দেশীয় সক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে কেন হবে? এটি কেবল চাকরির বিষয় নয়, এটি জাতীয় স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন। প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমরা এই বন্দর রক্ষা করব।’

এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে বন্দর এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কারশেড, প্রশাসনিক ভবন ও প্রধান প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংকট সমাধানের জন্য সরকারিভাবে আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে...
spot_img

আরও পড়ুন

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা যায়। তবে আমের মৌসুমে ক্রেতাদের অন্যতম বড় উদ্বেগ হলো ভেজাল, কৃত্রিমভাবে পাকানো কিংবা অপরিপক্ব আম।...
spot_img