Saturday, July 25, 2026
26 C
Dhaka
No menu items!

শরীয়তপুর-২ আসনে নির্বাচনী উত্তেজনা বাড়ছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উভয়পক্ষ আরও দুটি মামলার আবেদন করেছেন।

গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় জামায়াতের মামলায় বিএনপির ১৮ জন এবং বিএনপির মামলায় জামায়াতের ২৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে নড়িয়া উপজেলা পশ্চিম জামায়াতের আমির নজরুল ইসলাম এবং বিএনপির পক্ষ থেকে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান ওরফে নিক্সন মামলার বাদী হন।

ঘটনার পরও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সংঘর্ষের জেরে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে জেলা শহর, নড়িয়া উপজেলা সদর, ভোজেশ্বর বাজার ও সখিপুর থানা এলাকায় উভয়পক্ষ পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে শরীয়তপুর-২ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী সফিকুর রহমান ও জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেনের সমর্থকদের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে।

গত মঙ্গলবার দুপুরে শরীয়তপুর-নড়িয়া সড়কের ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হন। আহত জামায়াত কর্মীদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে গিয়েও মারধরের অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে।

সংঘর্ষের পর গত মঙ্গলবার রাতে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপিকে দায়ী করেন জামায়াত প্রার্থী মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি এবং প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।’

অন্যদিকে, বুধবার দুপুরে জেলা সদর হাসপাতাল ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের খোঁজ নেন বিএনপির শরীয়তপুর-২ আসনের প্রার্থী সফিকুর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই। ভুল বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। সহিংসতা কোনো সমাধান নয়। নেতাকর্মীদের ধৈর্যশীল ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, ‘গতকালকের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ দুটি মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া আরও দুটি মামলার আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img