Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

বিএনপি সভাপতি ও জামায়াত আমীরের ভোটযুদ্ধ তীব্র

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী সংসদীয় আসন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)-এ এবার কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জেলা জামায়াতের আমীরের মধ্যে তীব্র ভোটযুদ্ধ শুরু হয়েছে। এ আসনে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী এবং জেলা জামায়াতের আমীর মওলানা নূর আহমদ আনোয়ারী মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার বাসিন্দা, আর জামায়াত প্রার্থী মওলানা আনোয়ারী টেকনাফ উপজেলার বাসিন্দা। দুইজনই নিজ নিজ দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতা হওয়ায় এই আসনের নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলেছে।

কক্সবাজার-৪ আসনটি সীমান্তঘেঁষা হওয়ায় ‘লক্ষ্মী আসন’ হিসেবে পরিচিত। এ পর্যন্ত যেই দলের প্রার্থী জয়ী হয়েছেন, সেই দল পরবর্তীতে সরকার গঠন করেছে। উত্তরে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন, দক্ষিণে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ, পশ্চিমে বঙ্গোপসাগর ও পূর্বে নাফ নদী সংলগ্ন উখিয়া ও টেকনাফ—মোট ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী এর আগে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং হুইপের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি এ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত। অন্যদিকে প্রথমবার সংসদ সদস্য প্রার্থী হওয়া জামায়াত প্রার্থী মওলানা নূর আহমদ আনোয়ারী তিনবারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও একজন মাদ্রাসা শিক্ষক। বর্তমানে তিনি কক্সবাজার জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থী মনোনয়নের আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে ছিলেন টেকনাফের বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ। তবে দলীয়ভাবে শাহজাহান চৌধুরীর মনোনয়ন নিশ্চিত হওয়ার পর বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ বিএনপির একই মঞ্চে যোগ দেওয়ায় দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন।

অন্যদিকে জামায়াত জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মওলানা নূরুল হকও মাঠে সক্রিয় রয়েছেন। এতে জামায়াত প্রার্থী কিছুটা চাপে পড়লেও তিনি আওয়ামী ঘরানার ভোটার ও নারী ভোটারদের সমর্থন আদায়ে মাঠে জোর প্রচারণা চালাচ্ছেন। এছাড়া আসনটিতে গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রার্থী অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয়দের মতে, এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে রোহিঙ্গা সংকট। উখিয়া ও টেকনাফ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের কারণে নানা দুর্ভোগে আক্রান্ত। ভোটাররা মনে করছেন, যে প্রার্থী এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন, তিনিই ভোটের মাঠে এগিয়ে থাকবেন। উভয় প্রার্থীই এ সংকট সমাধানে অগ্রণী ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছেন।

বর্তমানে উখিয়া ও টেকনাফ উপজেলায় মোট জনসংখ্যা প্রায় ৯ লাখ। অপরদিকে এই দুই উপজেলার ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে ১৩ লাখের বেশি রোহিঙ্গা। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ১৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৫৫৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪৫৪ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১০৭টি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...
spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। জাতিসংঘের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও...
spot_img