Friday, June 5, 2026
34.7 C
Dhaka

ডিএনসিসিতে শিশু অধিকার রক্ষায় গোলটেবিল বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর আগে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকার সুরক্ষায় একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘সেইফগার্ডিং দ্য রাইটস অব ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন অ্যাহেড অব দ্য থার্টিনথ ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন টু থাউজ্যান্ড টোয়েন্টি সিক্স’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো, সহযোগিতায় ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএনসিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটি শহরে দূষণের সবচেয়ে বড় প্রভাব পড়ে শিশুদের ওপর। শিশুরাই সবচেয়ে ভলনারেবল গোষ্ঠী। আমাদের লক্ষ্য শিশুবান্ধব নগর গড়ে তোলা, যেখানে শিশুদের শ্বাস নেওয়ার মতো পরিবেশ ও খেলার জায়গা থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের আরবান সোশ্যাল সেফটি নেট অত্যন্ত দুর্বল। জাতীয় সেফটি নেট কর্মসূচিগুলো গ্রামভিত্তিক হওয়ায় শহরের মানুষের প্রয়োজন যথাযথভাবে প্রতিফলিত হয়নি।’

গোলটেবিল বৈঠকে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন তরুণ সাংবাদিক মাহফুজা সুলতানা মুন্নি। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ব্যবহার বন্ধে সকল পক্ষকে সচেতন ও দায়বদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে লিডো পথশিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে রাজনৈতিক দলসমূহের জন্য ১২ দফা ইশতেহার ঘোষণা করে। প্রস্তাবিত ইশতেহারে উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে— পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন, সকল শিশুর বৈধ পরিচয় নিশ্চিতকরণ, কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ চালু, শিশু হেল্প ডেস্ক স্থাপন, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা, জরুরি আবাসন ব্যবস্থা, কারিগরি প্রশিক্ষণ, মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং শিশুদের কোনো রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার না করার সুস্পষ্ট অঙ্গীকার।

বৈঠকে শিশু অধিকারকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও তরুণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে শিশুদের অধিকারকে রাজনৈতিক অগ্রাধিকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং সুবিধাবঞ্চিত শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার না করার বিষয়ে সব দলের প্রতি অনুরোধ জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img