Wednesday, August 12, 2026
35 C
Dhaka

বিশ্বের সবচেয়ে দামি বিলাসবহুল ১০ বাড়ি

প্রত্যেক মানুষেরই মনের মতো একটি বাড়ি গড়ার স্বপ্ন থাকে। তবে বিশ্বের কিছু বাড়ি কেবল বসবাসের জায়গা নয়, বরং সেগুলো হয়ে উঠেছে রাজকীয় ঐতিহ্য, আধুনিক স্থাপত্যশৈলী ও সীমাহীন বিলাসিতার প্রতীক। ঐতিহাসিক প্রাসাদ থেকে শুরু করে আধুনিক সুপার-লাক্সারি ম্যানশন—এমনই বিশ্বের সবচেয়ে দামি ১০টি বিলাসবহুল বাড়ির তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া।

এই তালিকায় থাকা বাড়িগুলো শুধু দামের দিক থেকেই নয়, বরং ইতিহাস, নকশা, সুযোগ-সুবিধা ও মালিকানার কারণে বিশ্বজুড়ে বিশেষ আলোচনায় রয়েছে। ইউরোপের রাজকীয় প্রাসাদ থেকে শুরু করে আমেরিকা ও এশিয়ার আধুনিক অট্টালিকা—সবই জায়গা করে নিয়েছে এই তালিকায়।

তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাকিংহাম প্যালেস। ব্রিটিশ রাজার আনুষ্ঠানিক বাসভবন ও প্রশাসনিক দফতর হিসেবে ব্যবহৃত এই প্রাসাদের মূল্য ধরা হয় প্রায় ৪৯০ কোটি মার্কিন ডলার। ১৭০৫ সালে নির্মিত এ প্রাসাদটি ব্রিটিশ রাজতন্ত্রের মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। বিশাল বাগান, ব্যালকনি, শিল্পসংগ্রহশালা ও রাজকীয় অনুষ্ঠানস্থল রয়েছে এখানে।

ভারতের মুম্বাইয়ের আলতামাউন্ট রোডে অবস্থিত অ্যান্টিলিয়া তালিকার দ্বিতীয় স্থানে। শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন এই ২৭ তলা ভবনটির উচ্চতা প্রায় ৫৭০ ফুট। তিনটি হেলিপ্যাড, ১৬৮ গাড়ির গ্যারেজ, থিয়েটার, সুইমিংপুল ও স্নো রুমসহ নানা বিলাসবহুল সুবিধা রয়েছে এখানে। নির্মাণ ব্যয় ছাড়িয়ে এর বাজারমূল্য কয়েকশ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরাতে অবস্থিত ভিলা লিওপোল্ডা একসময় বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি সামরিক হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হয়। পরে এটিকে নান্দনিক ‘নিও প্যালাডিয়ান মাস্টারপিস’ হিসেবে রূপ দেওয়া হয়। এই ভিলার মূল্য প্রায় ৭৫ কোটি ডলার।

একই অঞ্চলে অবস্থিত ভিলা লেস সেদ্রেস নির্মিত হয় ১৮৩০ সালের দিকে। ১৮ হাজার বর্গফুট আয়তনের এই বাড়িতে রয়েছে ১৪টি শোবার ঘর, বিশাল গ্রন্থাগার ও বলরুম। এর মূল্য প্রায় ৪৫ কোটি ডলার।

ফ্রান্সের কানে অবস্থিত লেস পালাইস বুলস নির্মিত হয় ১৯৭৫ থেকে ১৯৮৯ সালের মধ্যে। প্রায় ১৩ লাখ বর্গফুট আয়তনের এই বাড়িতে রয়েছে অভ্যর্থনা হল, ৫০০ আসনের ছাদখোলা অ্যাম্ফিথিয়েটার, সুইমিংপুল ও কৃত্রিম জলপ্রপাত। এর দাম প্রায় ৪২ কোটি ডলার।

মোনাকোর দ্য ওডিয়ন টাওয়ার পেন্টহাউস আধুনিক বিলাসিতার আরেক উদাহরণ। ছাদের ওপর সুইমিংপুল, ব্যক্তিগত প্রেক্ষাগৃহসহ নানা সুবিধা থাকা এই পেন্টহাউসের মূল্য প্রায় ৩৩ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ফোর ফেয়ারফিল্ড পন্ড প্রায় ১ লাখ ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত। ২৯টি শোবার ঘর, ৩৯টি শৌচাগার, বোলিং অ্যালি ও টেনিস কোর্টসহ এই বাড়িটির দাম প্রায় ২৫ কোটি ডলার।

লন্ডনের বিলিয়নিয়ারস রো হিসেবে পরিচিত কেনসিংটন গার্ডেনসের ১৮-১৯ নম্বর বাড়িটি নির্মিত হয় ১৮৪৭ সালে। কূটনৈতিক মিশন ও ধনীদের আবাসস্থল হিসেবে পরিচিত এই এলাকার বাড়িটির মূল্য প্রায় ২২ কোটি ২০ লাখ ডলার।

মার্কিন সংগীত তারকা বিয়ন্স ও জে-জেডের মালিবু ম্যানশনও তালিকায় রয়েছে। প্রশান্ত মহাসাগরের দৃশ্য উপভোগের সুবিধাসহ এই আধুনিক ম্যানশনের মূল্য প্রায় ২০ কোটি ডলার।

তালিকার শেষ দিকে রয়েছে ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের এলিসন এস্টেট। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই জাপানি ঢঙের এস্টেটটি ২৩ একর জায়গাজুড়ে নির্মিত। এর আনুমানিক মূল্য ২০ কোটি ডলার।

সূত্র: ফোর্বস ইন্ডিয়া

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img