Saturday, July 18, 2026
26.4 C
Dhaka
No menu items!

দুইটি অণুগল্প – সালমান সা,দ

অনুগল্প-১
সুবোধের হাতে জান্নাতের টিকিট

একদল ছেলে আর কিছু মেয়ে। তারা আপ্রাণ চেষ্টা করছে এবং ধর্মীয় দায়িত্ব মনে করছে একটা ছেলেকে এটা প্রমাণ করা-
সে চর! সে দালাল! সে কুলাঙ্গার!  সে নাস্তিক!
একটা সুবোধ এসে তাদের গালপারা মুখে হাত চেপে ধরে স্রোতের মতো ধেয়ে আসা নিন্দাবাজীতে বাধ সাধতে চাইলো।
সেই কিছু মেয়ে এবং ছেলের সে দলটি সুবোধকেও অভিধা দিলো-
তুমি চর! তুমি দালাল!  তুমি পথভ্রষ্ট!
তারা তাকে বিনামূল্য জাহান্নামের একটা টিকিট ধরিয়ে দিলো।
সুবোধ ঘুরে গিয়ে আবার ফিরে আসলো। তাদের কণ্ঠে সুর মিলিয়ে গালি দিলো-
সে চর! সে দালাল!  সে কুলাঙ্গার!  সে নাস্তিক!
এবারে তারা স্বস্তি পেলো। সুবোধের সহি বুঝ এসে গেছে বলে। এবং সঠিকপথে ফিরে আসার আনন্দে বুকে জড়ালো। আর দিয়ে দিলো জান্নাতের একটা টিকিট।
ওপারে, দূরে বহুদূরে সাত আসমানের ওপর থেকে পূতাত্মা ফেরেশতার দল আদমের পুত্রদের এহেন কারবার দেখে   মুখ টিপে শ্লেষের হাসি হাসছে।

অণুগল্প-২
পথের পাচাল
গল্পিতা

নিরুদ্দেশ হাঁটছি। এ হাঁটার কোন লক্ষ্য নেই। এ হাঁটার কোন গন্তব্য নেই।শুধু হাটা।পথ দেখা। পথের মানুষদের দেখা।এখানেওখানে নানানরকম জটলা। ইচ্ছে হলেই কোন জটলায় ঢুকে পড়া। চোখের সামনে যাই পড়ুক, থমকে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখা। গভীর চিন্তাভাবনায় ডুবে থাকা। এ হাটার ভঙ্গি পায়চারি করার মত।
বাসা থেকে ঝগড়া করে বেরিয়ে মাঝেমধ্যে আমি এমন হাটি। আমার মনে হয়, এমন নিরুদ্দেশ হাটায়  লাভ আছে।

সেদিন সন্ধের পর। মাগরিবের আজান পড়তে একটা খেলার মাঠ নিস্তব্ধ হয়ে যাওয়ার অনেকক্ষণ পর।
আমি আমার মনের মধ্যে ডুবে থেকে পায়চারী করে বেড়াচ্ছি মাঠজুড়ে। বালুর ভেতর জুতা ডাবাচ্ছি। আবার ঝেড়ে ধুলা সরাচ্ছি। পায়ের পাতায় দূর্বাঘাসের তুলতুলে ঠাণ্ডা স্পর্শ নিচ্ছি।
একটু দূরে একদল ছেলে দেখলাম একটা খেলা খেলছে। সবার বয়স সাত থেকে তেরোর ভেতর।
একটা ছেলে উবুড় হয়ে দাঁড়ায়। নামাজে রুকু করার মতো।
তার পিছে সাত-আটজনের লাইন।
একে একে তারা ছেলেটার পিঠের ওপর দিয়ে দারুণ একটা কায়দায় লাফ দিয়ে পার হচ্ছে।

আমি কাছে গেলাম।  ওদের কথাবার্তা  গতিবিধি আচরণ  কাছ থেকে দেখার জন্য।
একটা ছেলে বললো, ও উবুড় হওয়া ছেলেটার পিঠ টপকে যেতে পারবে না।  তখন ওদের মধ্যে লিডারগোছের ছেলেটা বললো,
‘কিরে! তোর তো আমাগো লাহান বাসি ভাত খাইতে হয় না! তোরা গরমভাত খাস!
তোর গায়ে তো শক্তি বেশি হওনের কথা।’

বাসি  ভাত! গরম ভাত! ভাতেরও যে  এইরকম কোন তফাত থাকে জানতাম না।
এসিরুমে বসে স্মার্টফোনে স্মার্ট সময় কাটানোই আমার জীবন।
পাটে সন্ধ্যা নামার মতো এক আকাশ বিষাদ নেমে এলো আমার মনে।

এদিকে গরম ভাত খেতে পারাও কারো কারো কাছে বলার মতো একটা ব্যাপার!

লেখা – সালমান সাদ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img