Friday, March 13, 2026
24.1 C
Dhaka

তৃতীয় মাত্রা

সাবা সিদ্দিকা সুপ্ত

খুব বড় একটা বটগাছের মতো সে। কেননা সে মূর্তিমান বটগাছের মতো হাজারটা দৃশ্যমান অন্যায়কে সহ্য করে যায়। বটগাছের মতোই অন্যসব নিরস পাষাণের হাড় থেকে শোষণ করার মতো শক্তি থাকলেও সে নিশ্চুপ। ফুটপাত দিয়ে হেটে যাবারসময় ছোট ছেলেদের ডাংগুলি খেলাগুলোকে বড্ড মিস করে ও। কারণ সে তার ছেলেবেলা হারিয়ে এসেছে। ব্যঙ্গাত্মকভাবে তার কোন ছোটবেলা ছিল না, শুধুমাত্র সাত বছর পর্যন্ত কাটানো মুহূর্তগুলোই ওর ছেলেবেলা। কিন্তু এর পরই শুরু হয়েছিল ওর করুণবেলা।

তখন প্রতি সকালে ওর ঘুম ভাঙত সাইকেলের বেলের আওয়াজ শুনে, যা ছিল একটা ছেলের পক্ষে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই করুণবেলা সেদিন শুরু হয় যেদিন ওর ঘুম ভেঙেছিল লেইস ফিতা ওয়ালার আওয়াজ শুনে, যা নিজের কাছে স্বাভাবিক মনে হলেও অন্যদের কাছে হয়ে উঠেছিল ঘেন্নার। সামান্য কিছু মুহূর্তের মধ্যেই নিজেকে অন্য লিঙ্গে রূপান্তর হতে দেখাটা অন্তত সমাজের সবার কাছে না হোক তার কাছে ছিল জাদুর মতো। বিধাতার সেই অদ্ভুত ম্যাজিক যা তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল।
সেদিনের পর থেকে তার গাঁয়ে কোন গেঞ্জি দেখা যায়নি; ছিল লাল টুকটুকে ফ্রক, মাথায় জড়ানো ওড়না, ঠোটে কড়কড়ে রঙের লিপস্টিক।

তৃতীয় ধাপের জীবনটাকে মেনে নেয়া তার পক্ষে যতটা নতুনত্বের হয়ে উঠল, তার পরিবারের কাছে ছিল ততটাই শঙ্কার আর আতঙ্কের। আট বছরের অবুঝ ছোট্ট শিশুটিকে তার পরিবার মেনে নেয়নি। তার শরীরের প্রতিটি অঙ্গের পরিবর্তনের সাথে পরিবর্তন ঘটেছিল পরিবারের সাথে তার সম্পর্কের।

সমাজের অগ্রাহ্যতা, মায়ের কান্না, বন্ধুদের কটুক্তি সেদিনের সেই অপার্থিব শিশুটিকে নিজের পরিবার ছাড়তে বাধ্য করেছিল। ঘর ছাড়া দশ বছরের একটি প্রাণী যে কত অপমান, কত নিষ্ঠুরতা সহ্য করে নিজের মতো দেখতে কিছু মানবিকতা সম্পন্ন মানুষের কাছে পৌঁছেছিল তা সবার কাছেই অজানা।

তৃতীয় লিঙ্গ, যাদেরকে আমরা ‘হিজড়া’ বলে কটাক্ষ করলেও নিজের কাছে সে অবিনাশী সত্ত্বা। তাদেরও ইচ্ছা করে কারো মা হতে, কারো বোন হতে। মা কিংবা বোন কেন, আমরা তাদেরকে একসাথে কাজ করার সুযোগই যেখানে দিচ্ছি না। তারা রাজনীতির মার বোঝে না, পেছন থেকে পায়ে কুড়াল বসাতে পারে না। তারা জানে সামনে থেকে এসে আমাদের গলায় ছুড়ি বসিয়ে খুচড়ো টাকা আদায় করতে। অন্তত সাদা মনে কাদা লাগানো এ্যাপ্রোনধারীদের থেকে তাদের নগ্নতার রূপ অপূর্ব, তাতে কোন পাশবিকতা লুকিয়ে থাকে না। তাদের মধ্যে মানবিকতার অস্তিত্ব থাকা সত্ত্বেও তারা নিজেদের মানুষ বলতে লজ্জা পায়। আর আমরাই তাদের মতো প্রাণীকে নিগ্রহ করে নিজেদেরকে মানুষ বলে প্রতিনিয়ত দাবি করে আসছি। আমাদের জন্যই তারা এই সমাজে অসহায়, মূল্যহীন। আমরাই তাদেরকে বাধ্য করছি অশ্লীলতার আশ্রয় নিতে। সিংহকে খাঁচার মধ্যা বন্দী করে রাখলেও, সে নিজের খাঁচার মধ্যেই রাজা।
কিন্তু আমাদের একটু ভাল ব্যাবহার, খানিকটা আন্তরিকতাই পারে তাদের জড়তা কাটিয়ে মানুষ হিসেবে নিজের অধিকারের দাবি তুলে ধরতে।

ছবি-সংগৃহীত

spot_img

আরও পড়ুন

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...

ঘরমুখী মানুষের চাপ সামলাতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন...

গাছের যত্নে বাড়ে মানসিক সুস্থতা

দ্রুতগতির ব্যস্ত জীবনে অনেকেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার...

বিডব্লিউআইএনের নতুন প্রেসিডেন্ট আলাভি হোসেন

বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের (বিএএন) সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ওমেন ইনভেস্টরস...

নয়টি আসনের ফলাফল নিয়ে হাইকোর্টে শুনানি শুরু হচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নয়টি সংসদীয় আসনের ফলাফল চ্যালেঞ্জ...

ঈদযাত্রা ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঈদকে সামনে রেখে রাজধানীতে ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির...

কিডনি রোগ শনাক্তে কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান

দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে প্রতি...

শেলা নদী এলাকায় অভিযান, করিম শরীফ বাহিনীর সদস্য গ্রেপ্তার

সুন্দরবনের শেলা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ...

ঈদ সামনে রেখে প্রযুক্তিপণ্যের বাজারে স্থিতিশীল দাম

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে বড়...
spot_img

আরও পড়ুন

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে উচ্ছেদের অভিযোগ তুলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি থেকে মুক্তি লাভ এবং জান্নাতে প্রবেশের সুযোগ অর্জন করা। ইসলামের শিক্ষা অনুযায়ী, দুনিয়ায় শান্তি এবং...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং যথাযথ চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপ ও আন্তর্জাতিক পর্যায়ের পাঁচটি সংগঠন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর...
spot_img