Monday, September 7, 2026
29 C
Dhaka

আজওয়া খেজুরের বরকত ও অলৌকিক তাৎপর্য

মুসলিমদের বিশ্বাস অনুযায়ী পবিত্র নগরী মদিনায় উৎপন্ন বিশেষ প্রজাতির খেজুর হলো আজওয়া। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসুলুল্লাহ নিজ হাতে এই খেজুর গাছ রোপণ করেছিলেন। আজওয়া খেজুরকে বিশ্বনবীর অন্যতম মোজেজা হিসেবে দেখা হয়। এই খেজুরের রয়েছে বিশেষ বরকত ও ফজিলত, যা মুসলিম সমাজে বহু যুগ ধরে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

ইতিহাসে আজওয়া খেজুরের সঙ্গে জড়িয়ে আছে হযরত সালমান ফার্সী রা.-এর দাসত্ব থেকে মুক্তির ঘটনা। তার মালিক ছিলেন একজন ইয়াহুদী। মুক্তি পাওয়ার জন্য তিনি শর্ত দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ৬০০ দিনার নগদ দিতে হবে এবং ত্রিশটি খেজুর গাছ রোপণ করে তাতে ফল ধরাতে হবে। কোনো কোনো বর্ণনায় চল্লিশ উকিয়া ও তিনশটি খেজুর গাছের কথাও উল্লেখ রয়েছে। মূলত এই শর্ত পূরণ করা প্রায় অসম্ভব ছিল, কারণ একটি খেজুর গাছে ফল ধরতে দীর্ঘ সময় লাগে।

এই কঠিন পরিস্থিতিতে হযরত সালমান ফার্সী রা. রাসুলুল্লাহর কাছে বিষয়টি তুলে ধরেন। নবীজি ৬০০ দিনারের ব্যবস্থা করেন এবং হযরত আলী রাঃ-কে সঙ্গে নিয়ে ইয়াহুদীর কাছে যান। ইয়াহুদী একটি কাঁদি খেজুর দেন এবং সেখান থেকে চারা উৎপন্ন করে ফল ধরানোর শর্ত দেন। তবে তিনি গোপনে খেজুরগুলো আগুনে পুড়িয়ে দেন, যাতে সেগুলো থেকে চারা না গজায়।

তবুও রাসুলুল্লাহ সেই পোড়া খেজুর হাতে নিয়ে হযরত আলী রাঃ-কে গর্ত করতে বলেন এবং হযরত সালমান ফার্সী রা.-কে পানি আনতে নির্দেশ দেন। প্রতিটি গর্তে তিনি নিজ হাতে খেজুর রোপণ করেন। এরপর সালমান ফার্সী রা.-কে বলা হয়, বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত যেন পেছনে না তাকান। তিনি নির্দেশ অনুযায়ী পানি দিতে থাকেন।

শেষ প্রান্তে পৌঁছে ফিরে তাকালে দেখা যায়, প্রতিটি গাছেই খেজুরে ভরে গেছে এবং ফলগুলো পেকে কালো বর্ণ ধারণ করেছে। এই ঘটনাকে মুসলিম সমাজে অলৌকিক নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। আজওয়া খেজুরের পেছনের এই ইতিহাসই একে বিশেষ মর্যাদা ও গুরুত্ব দিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img