Monday, September 21, 2026
30 C
Dhaka

ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে ইরানে দমন অভিযান নিয়ে উদ্বেগ

ইরানে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দের কোনো পথ নয় বলে মন্তব্য করেছেন ফরাসি সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো। তিনি বলেছেন, ইরানের জনগণের ভবিষ্যৎ নির্ধারণ ও নেতৃত্ব বেছে নেওয়ার অধিকার কেবল তাদেরই।

রবিবার (২৫ জানুয়ারি) রাজনৈতিক অনুষ্ঠান ‘লে গ্রাঁ জুরি’-তে অংশ নিয়ে রুফো বলেন, যেকোনো উপায়ে ইরানি জনগণকে সমর্থন করা উচিত হলেও সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের জন্য গ্রহণযোগ্য বিকল্প নয়। তিনি বলেন, এই শাসনব্যবস্থা থেকে মুক্ত হওয়া ইরানি জনগণের নিজস্ব দায়িত্ব।

রুফো আরও বলেন, ব্যাপক ইন্টারনেট বন্ধের কারণে ইরানি শাসনের পক্ষ থেকে জনগণের বিরুদ্ধে চালানো সহিংস দমন অভিযানের প্রকৃত চিত্র নথিভুক্ত করা কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, ইন্টারনেট ব্ল্যাকআউট গণঅপরাধের তথ্য সংগ্রহে বড় বাধা সৃষ্টি করেছে।

প্রায় ৯ কোটির বেশি জনসংখ্যার দেশ ইরানে ৮ জানুয়ারি থেকে ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর রয়েছে। দেশজুড়ে চলমান বড় ধরনের বিক্ষোভের প্রেক্ষাপটে এই অবরোধ জারি করা হয়, যার ফলে দেশটি কার্যত বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই ইন্টারনেট অবরোধের সুযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, এতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, চূড়ান্ত হিসাবে নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়াতে পারে। তবে ইরান সরকার নিহতের সংখ্যা তিন হাজার ১১৭ বলে দাবি করেছে।

রুফো বলেন, ইরানের জনগণ ইতোমধ্যেই তাদের শাসন প্রত্যাখ্যান করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জনগণের ভবিষ্যৎ ইরানিদের হাতেই এবং তাদের নেতা কে হবেন, তা নির্ধারণ করা কোনো বিদেশি শক্তির কাজ নয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দমন অভিযানের জেরে ইরানের বিরুদ্ধে একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছেন। তবে তেহরান পরিকল্পিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে বলে জানানো হলে তিনি সেই অবস্থান থেকে কিছুটা সরে আসেন।

উল্লেখ্য, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর তেহরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা দ্রুতই ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশটিতে চলমান ধর্মীয় শাসনব্যবস্থার অবসান দাবিতে গণ-আন্দোলনে রূপ নেয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img