Tuesday, March 17, 2026
27.6 C
Dhaka

একবার চার্জেই দশকের পর দশক চলার সম্ভাবনা

ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে আধুনিক জীবনে যেন সবকিছু থমকে যায়। প্রতিদিন বারবার চার্জ দিতে দিতে অনেকেই বিরক্ত হন। তবে একবার চার্জ দিয়ে যদি একটি মোবাইল ফোন টানা ৮০ বছর চালানো যায়—তাহলে বিষয়টি কল্পনার মতো শোনালেও সেটিকে বাস্তবের কাছাকাছি বলে মনে করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম।

সংস্থাটির ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কোমারভ জানিয়েছেন, ‘নিউক্লিয়ার ব্যাটারি’ তৈরি হলে পারমাণবিক শক্তি ব্যবহারের ধারণায় বড় পরিবর্তন আসবে। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী—এই উদ্ভাবন বৃথা যাবে না। একসময় এগুলোর বাস্তব প্রয়োগ আমরা দেখব। মানবজাতি এমন এক নিউক্লিয়ার “ব্যাটারির” স্বপ্ন দেখে যা ৮০ বছর ধরে মোবাইল ফোন চালাতে পারবে, একবারও চার্জ না দিয়েই। হয়তো কেউ এত বছর একই ফোন রাখতে চাইবে না, কিন্তু তাত্ত্বিকভাবে এটা সম্ভব।’

এই নিউক্লিয়ার ব্যাটারি রেডিওঅ্যাকটিভ আইসোটোপ থেকে উৎপন্ন তাপ বা বিকিরণকে বিদ্যুতে রূপান্তর করবে। ফলে এতে কোনো চার্জারের প্রয়োজন হবে না এবং বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও থাকবে না। শুধু মোবাইল ফোন নয়, মহাকাশ মিশন, আর্কটিক অঞ্চল কিংবা দুর্গম এলাকার সেন্সরেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রোসাটমের দাবি, এটি কোনো হঠাৎ উদ্ভাবন নয়; বরং দীর্ঘদিনের পারমাণবিক গবেষণার ফল। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিজ্ঞতা থেকেই তারা তৈরি করেছে উচ্চ-শক্তির কার্বন ফাইবার, যা বর্তমানে আধুনিক বিমান, জাহাজ ও মহাকাশযানে ব্যবহৃত হচ্ছে।

কিরিল কোমারভ আরও বলেন, নতুন প্রযুক্তি মানেই সবসময় অজানা নয়। অনেক সময় পুরনো প্রযুক্তিরই নতুন ব্যবহার আবিষ্কৃত হয়। তার মতে, গভীর মহাকাশ অনুসন্ধানে নিউক্লিয়ার শক্তিই সবচেয়ে কার্যকর সমাধান। একটি ছোট ইউরেনিয়াম পেলেট প্রায় ৪০০ কেজি কয়লার সমান শক্তি দিতে পারে, যা দীর্ঘমেয়াদি মহাকাশযাত্রার জন্য অপরিহার্য। এ লক্ষ্যে রাশিয়া চাঁদে পারমাণবিক শক্তিচালিত স্থাপনা এবং গভীর মহাকাশযানের প্রপালশন সিস্টেম তৈরির প্রকল্প হাতে নিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পদ্মা নদীতে হাউসবোট ভ্রমণে বাড়ছে পর্যটকদের আগ্রহ

ঈদের ছুটিতে অনেকেই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত...

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ে নতুন উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম মানুষের চিন্তা, মনোযোগ ও আচরণের ওপর...

আধ্যাত্মিক পরিবর্তনের সুযোগ রমজানের শেষ দিনগুলো

রহমত, মাগফিরাত ও নাজাতের বিশেষ সময় হিসেবে মুসলমানদের কাছে...

ঈদযাত্রায় সুস্থ থাকতে ভ্রমণ ব্যাগে কী রাখবেন

ঈদকে সামনে রেখে ইতোমধ্যে অনেক মানুষ বাড়ির পথে রওনা...

এআই খেলনায় শিশুদের আবেগ বোঝার সমস্যা নিয়ে গবেষকদের সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–চালিত শিশুদের খেলনা নিয়ে নতুন উদ্বেগ...

চিকিৎসা থেকে ব্যবসা, নানা পেশায় ছিলেন নারী সাহাবিরা

ইসলামের প্রাথমিক যুগে নারী সাহাবিরা কেবল গৃহস্থালির কাজে সীমাবদ্ধ...

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সঠিক বিষয় বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সামনে...

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...
spot_img

আরও পড়ুন

পদ্মা নদীতে হাউসবোট ভ্রমণে বাড়ছে পর্যটকদের আগ্রহ

ঈদের ছুটিতে অনেকেই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত পরিবেশে সময় কাটাতে চান। দূরের পাহাড় বা সমুদ্রের পরিবর্তে ঢাকার কাছেই পদ্মা নদীর বুকে হাউসবোট...

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ে নতুন উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম মানুষের চিন্তা, মনোযোগ ও আচরণের ওপর ক্রমেই প্রভাব বিস্তার করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত...

আধ্যাত্মিক পরিবর্তনের সুযোগ রমজানের শেষ দিনগুলো

রহমত, মাগফিরাত ও নাজাতের বিশেষ সময় হিসেবে মুসলমানদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসে রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত ও দান–সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা...

ঈদযাত্রায় সুস্থ থাকতে ভ্রমণ ব্যাগে কী রাখবেন

ঈদকে সামনে রেখে ইতোমধ্যে অনেক মানুষ বাড়ির পথে রওনা দিয়েছেন। পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর এই যাত্রা যেন অসুস্থতা বা ছোটখাটো দুর্ঘটনায়...
spot_img