Monday, September 7, 2026
27 C
Dhaka

ব্যাংকিং ব্যবস্থায় এটিএম যেভাবে বিপ্লব এনেছে

আজকের আধুনিক জীবনে অটোমেটেড টেলার মেশিন বা এটিএম ছাড়া ব্যাংকিং কার্যক্রম কল্পনাই করা যায় না। যেকোনো সময় নগদ টাকা উত্তোলন, লেনদেনের সুবিধা মানুষের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে। তবে এই প্রযুক্তির পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, নানা পরীক্ষা-নিরীক্ষা ও উদ্ভাবকদের অবদান।

এটিএমের প্রাথমিক ধারণাটি আসে লুথার সিমজিয়ানের মাথা থেকে। ১৯৩৯ সালে তিনি ‘হোল-ইন-দ্য-ওয়াল’ মেশিনের ধারণা দেন এবং এ সম্পর্কিত প্রায় ২০টি পেটেন্টের আবেদন করেন। সে সময়ের সিটি করপোরেশন, যা বর্তমানে সিটিব্যাংক এনএ নামে পরিচিত, পরীক্ষামূলকভাবে এই মেশিন ব্যবহার শুরু করলেও গ্রাহকদের আগ্রহ না থাকায় মাত্র ছয় মাসের মধ্যেই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়।

আধুনিক এটিএমের পথপ্রদর্শক হিসেবে স্কটল্যান্ডের জেমস গুডফেলোকে ধরা হয়। তিনি ১৯৬৬ সালে এ প্রযুক্তির প্যাটেন্ট পান। পরের বছর ১৯৬৭ সালে লন্ডনের বার্কলেস ব্যাংকে জন শেফার্ড-ব্যারন প্রথম সফলভাবে এটিএম স্থাপন করেন। এরপর ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রে ডন ওয়েজেল প্রথম বাণিজ্যিক এটিএম তৈরি করেন। তবে আশির দশকের শেষ দিকে এটিএম বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যাংকিং ব্যবস্থায় পরিণত হয়।

বিবিসি নিউজ ও বার্কলেস ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৬৭ সালের ২৭ জুন উত্তর লন্ডনের এনফিল্ড শাখায় বিশ্বের প্রথম এটিএম চালু হয়। সে সময় প্লাস্টিক কার্ডের প্রচলন ছিল না। বিশেষ একধরনের চেক ব্যবহার করা হতো, যাতে কার্বন-১৪ নামের মৃদু তেজস্ক্রিয় উপাদান মেশানো থাকত। মেশিনটি ওই উপাদান শনাক্ত করে পিন নম্বরের সঙ্গে মিলিয়ে টাকা দিত।

মজার বিষয় হলো, শেফার্ড-ব্যারন শুরুতে ৬ ডিজিটের পিন চালুর কথা ভেবেছিলেন। তবে তাঁর স্ত্রী ক্যারোলিন জানান, ৪ ডিজিটের বেশি সংখ্যা মনে রাখা কঠিন। সেই পরামর্শ থেকেই আজও ৪ ডিজিটের পিন ব্যবহৃত হচ্ছে। নিরাপত্তার কারণে তিনি এই প্রযুক্তির পেটেন্ট না করে একে ট্রেড সিক্রেট হিসেবে সংরক্ষণ করেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডন ওয়েজেল ১৯৬৮ সালে ড্যালাসে একটি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে এটিএমের ধারণা পান। ডকিউটেল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রায় ৫০ লাখ ডলার ব্যয়ে আধুনিক এটিএম তৈরি করেন। ১৯৭৩ সালে পেটেন্ট পাওয়ার পর নিউইয়র্কের কেমিক্যাল ব্যাংকে প্রথম এটিএম স্থাপন করা হয়।

প্রথম দিকের এটিএমে কেবল টাকা উত্তোলনের সুবিধা ছিল। পরে ১৯৭১ সালে ‘টোটাল টেলার’ মেশিন তৈরি হয়, যা আমানত গ্রহণ, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর এবং ক্রেডিট কার্ড থেকে অগ্রিম টাকা তোলার সুযোগ দেয়। তখনকার এটিএমগুলো আজকের মতো অনলাইনে ব্যাংকের মূল সার্ভারের সঙ্গে যুক্ত ছিল না। শুধুমাত্র বিশ্বস্ত গ্রাহকদেরই এসব মেশিন ব্যবহারের অনুমতি দেওয়া হতো। ডন ওয়েজেল ও তাঁর দলই প্রথম ম্যাগনেটিক স্ট্রিপযুক্ত কার্ডের ধারণা বাস্তবায়ন করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img