Wednesday, March 11, 2026
28.7 C
Dhaka

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে সান্তোস ক্লাব।

ক্লাব সূত্র ও স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের বরাতে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে ম্যাচেই সান্তোসের জার্সিতে প্রথমবার মাঠে নামতে পারেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে।

এর আগে আজ ভোরে ক্যাম্পেওনাতো পাউলিস্তায় করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ক্লাবের মেডিক্যাল টিমের পরামর্শে তার প্রত্যাবর্তন আরও কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের কারণে এ বছর ব্রাজিলিয়ান ফুটবলের সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে রাজ্য লিগ ক্যাম্পেওনাতো পাউলিস্তার পাশাপাশি একই সময়ে ব্রাজিলিয়ান সিরি আ-তেও খেলতে হবে সান্তোসকে।

এই সপ্তাহে করিন্থিয়ান্স ও ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচের পর আগামী বুধবার চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সিরি আ-তে মৌসুম শুরু করবে সান্তোস। এরপর সাও পাওলোর বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে, রাজ্য লিগ ও সিরি আ-তে। এই সময়েই নেইমারের প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস ফিরে পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন নেইমার। যদি নির্ধারিত সময়ের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারেন, তাহলে বিশ্বকাপের আগে তার হাতে থাকবে প্রায় চার মাসের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ। এই সময়ে সান্তোস খেলবে ক্যাম্পেওনাতো পাউলিস্তা, সিরি আ, কোপা দো ব্রাজিল ও কোপা সুদামেরিকানায়। ফলে নেইমারের জন্য থাকবে পর্যাপ্ত সুযোগ নিজেকে প্রমাণ করার এবং ব্রাজিল জাতীয় দলে জায়গা নিশ্চিত করার।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...
spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...
spot_img