Wednesday, April 22, 2026
31 C
Dhaka

নারী টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক জয়ে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দাপুটে জয়ের ধারা অব্যাহত রয়েছে। আজ নামিবিয়াকে ৮০ রানে হারিয়ে হ্যাটট্রিক জয় অর্জন করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরা।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। আজকের জয়ের সঙ্গে সঙ্গে অধিনায়কের দল সুপার সিক্স নিশ্চিত করেছে। সুপার সিক্সের শীর্ষ চারে থাকলেই আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।

কীর্তিপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। শুরুটা ভালো না হলেও ব্যাটাররা ছোট ছোট জুটি গড়ে দলের জন্য দারুণ সংগ্রহ নিশ্চিত করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন সাবহানা মোস্তারি। এছাড়া বিশোর্ধ্ব ইনিংস খেলেন দিলারা আক্তার (২৫), অধিনায়ক জ্যোতি (২১) এবং স্বর্ণা আক্তার (২৩)। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন সাইমা তুহাদেলেনি ও সিলভিয়া শিহেপো।

লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া ১৭.৫ ওভারে ৬৪ রানে অলআউট হয়। উদ্বোধনী জুটি ২০ রান করলেও বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে নামিবিয়ার ব্যাটাররা দিশাহারা হন। মাত্র দুইজন ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন। অধিনায়ক ও ওপেনার সুনে উইটমান ১৯ রানে এবং উইকেটরক্ষক মার্কজারলি গোরাসেস ১২ রান করে।

নামিবিয়ার সব উইকেট ভাগাভাগি করে নেন তিনজন স্পিনার। সানজিদা আক্তার মেঘলা সর্বোচ্চ ৪ উইকেট নেন, আর দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন সমান ৩টি উইকেট নেন। ১৪ রানে ৪ উইকেট নেওয়ায় ম্যাচসেরাও হয়েছেন বাঁহাতি স্পিনার মেঘলা।

তিন জয়ের পর ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। দুইয়ে অবস্থান করছে আয়ারল্যান্ড (৪ পয়েন্ট), আর যুক্তরাষ্ট্র ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে আয়ারল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img