Wednesday, July 22, 2026
25.9 C
Dhaka
No menu items!

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন জ্যোতির্ময়ী কুণ্ডু

আগামী ঈদে মুক্তি পাবে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম’। তারকাবহুল এই ছবিতে শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকাকে অভিনয় করতে দেখা যাবে। এর মধ্যে অন্যতম কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

এর আগে টালিউড তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে রূপালি পর্দায় অভিষেক করেন জ্যোতির্ময়ী। এবার তিনি শাকিব খানের সঙ্গে বাংলাদেশি সিনেমায় অভিনয় করছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়কের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি মুখ খুলেন।

জ্যোতির্ময়ী কুণ্ডু শাকিব খানের প্রশংসা করে বলেন, ‘জনপ্রিয়তার দিক থেকে শাকিব খান যেমন শীর্ষে, কাজের ক্ষেত্রে তেমনি ভীষণ সহযোগী।’ তিনি আরও জানান, শ্রীলঙ্কায় ইতিমধ্যে শাকিব খানের সঙ্গে টানা পাঁচ দিন শুটিং করেছেন।

দেব ও শাকিব খানের সঙ্গে কাজের তুলনা করে তিনি বলেন, ‘শাকিব খান ও দেব দুই ইন্ডাস্ট্রির দুই তারকা হলেও সহ-অভিনেতা হিসেবে দুজনের মধ্যে আশ্চর্য রকম মিল আছে। দুজনেই এত বড় তারকা হলেও সেটে সেটা বোঝাতে দেন না।’

শুটিং অভিজ্ঞতা নিয়ে জ্যোতির্ময়ী জানান, ‘সেটে সবাই আমাকে নিজের মতো করে গ্রহণ করেছে। ঈদ সামনে থাকায় সময়ের চাপ থাকলেও কাজ উপভোগ করছি। নতুন শিল্পী হওয়া সত্ত্বেও কেউ আমাকে আলাদা করে দেখেনি। সংলাপের উচ্চারণ ঠিক করতে সহশিল্পী ও টিমের সদস্যরা সহযোগিতা করেছেন।’

প্রাথমিকভাবে ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং ভারতে হওয়ার কথা থাকলেও ভিসাজনিত জটিলতার কারণে শিডিউল পিছিয়ে যায়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিংয়ের স্থান পরিবর্তন করে শ্রীলঙ্কায় নেয়।

নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় শাকিব একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ছবিতে আছেন তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ একঝাঁক পরিচিত মুখ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img