Tuesday, June 16, 2026
35.2 C
Dhaka

হাসপাতালে চিকিৎসক নির্যাতনে তিন যুবকের সাজা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তিন যুবককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাকিব হোসেন (২৫), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) ও ইমতিয়াজ আহাম্মেদ (২৫)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২১ জানুয়ারি) রাতে লাকি বেগম (৩৪) নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রোগীর ছেলে রাকিব ভুল চিকিৎসার অভিযোগ তোলেন।

এ ঘটনার জেরে রাকিবের বন্ধু শাকিব হোসেন ফোন করে আরও ২০ থেকে ৩০ জন যুবককে হাসপাতালে ডেকে আনেন। পরে শাকিব ও তার সহযোগীরা হাসপাতালের মেডিসিন বিভাগে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন।

এক পর্যায়ে তারা সেখানে দায়িত্বরত দুই ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে চিকিৎসাসেবা ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। এ সময় তিনজনকে আটক করে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতপরিচয় অন্য হামলাকারীরা পালিয়ে যায়।

আটক তিনজনকে বৃহস্পতিবার ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাদের অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...
spot_img