Sunday, March 15, 2026
26.9 C
Dhaka

অন্তিক মাহমুদ এবং তার কার্টুন দুনিয়া

ফিদা আল মুগনি

একটা শখের ইউটিউব চ্যানেল, আপলোড দেয়া হতো বন্ধুদের জন্মদিন নিয়ে বানানো উইশ বার্তা, বন্ধুদের নিয়ে বানানো মজার মজার ভিডিও আর সর্বশেষ এখানে যুক্ত হচ্ছে দৈনন্দিন জীবনের মজার কিছু গল্প নিয়ে অবসরে তৈরি কার্টুন এনিমেশন।
এই অসাধারণ মজার কার্টুন এনিমেশনের চ্যানেলটি তৈরি করেন অন্তিক মাহমুদ। বি.ইউ.পি তে সেকেন্ড সেমিস্টারে পড়ুয়া অন্তিক মাহমুদ হয়ত ডায়েরী লেখেন না, কিন্তু তার ইউটিউব চ্যানেলটিই যেন একটা ডায়েরী।
ছোট অন্তিক যখন জাপান থাকত, তখন থেকেই আঁকিবুকি করত খাতা থেকে দেয়ালে, দেয়ালে থেকে জামা-কাপড়ে। কিছুদিন পর বাংলাদেশে ফিরে আসে অন্তিক। স্কুলের ড্রয়িং ক্লাসের পাঠ্য আঁকার বাহিরেও আঁকাআঁকি চলতে লাগল ধুমসে। চাঁদপুর থাকার সময় নবম শ্রেণীতে পড়ার সময় অন্তিক শুরু করল কার্টুন আঁকা,

অন্তিক মাহমুদের ইউটিউব চ্যানেল

ক্যারিক্যাচার করা। কাগজে কলম কিংবা পেন্সিলে দুই তিন টানে ছবি এঁকে দিতে পারত অন্তিক। এসব থেকে একদিন রাতারাতি এনিমেশন তৈরি। এনিমেশন তৈরি করার চিন্তা কিভাবে মাথায় এলো জিজ্ঞেস করতেই অন্তিক বলেন, “ভিডিও এডিটিং স্কিল ছিল, ছিল কার্টুন আঁকার স্কিল। দুটোর কম্বিনেশনে নতুন কিছু করা যায় কি না ভাবছিলাম। হটাৎ চোখে পড়ল ইউটিউবে ডোমিক্স চ্যানেল(কার্টুন ভিডিও লগ চ্যানেল), এন্ড আই ওয়াজ লাইক, আই ক্যান ডু দ্যাট। হ্যাঁ আমিও পারব।” এভাবেই শুরু হয় কার্টুন ভিডিও লগ বাই অন্তিক মাহমুদ।

অন্তিক মাহমুদের এনিমেশন

অন্তিক মাহমুদের এই বিচিত্র আইডিয়া ইতিমধ্যেই বেশ সাড়া পেয়েছে। কিআনন্দ নিয়ে বানানো কিছুদিন আগের ভিডিওটা শিশু-কিশোর ম্যাগাজিন কিশোর-আলোর পাঠকদের কাছে ইতিমধ্যেই সমাদৃত হয়েছে। অন্তিক মাহমুদের এই কার্টুন এনিমেশন গুলো নজর কেড়েছে দেশের বেশ কিছু বিখ্যাত কার্টুন,কমিক্স আঁকিয়েদেরও। কার্টুনিস্ট অন্তিক মাহমুদ বাংলাদেশের সেরা কার্টুন আঁকিয়ের দল ‘কার্টুন পিপলের’ একজন সক্রিয় মেম্বার। এখান থেকেও অন্তিক মাহমুদ অনেক কিছু পেয়েছেন, ফেসবুক গ্রুপ থেকে যুক্ত হবার পর স্কেচবুক স্যাটারডে, এরপর সবার নজর কাড়া। কার্টুনিস্ট অন্তিক মাহমুদ চান তার কার্টুনকে ছড়িয়ে দিতে, চ্যানেলকে এগিয়ে নিয়েও যাওয়া। এরই সাথে নতুন যারা এনিমেশন কিংবা কার্টুন আঁকা শুরু করতে চায় তাদের রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করা। বন্ধুদের জন্মদিন থেকে শুরু করে মজার মজার টপিক নিয়ে নিয়মিত তার চ্যানেলে থাকছে মজার মজার এনিমেশন।
নিচের লিংক থেকে ঘুরে আসতে পারেন অন্তিক মাহমুদের দারুন সেই এনিমেশন জগৎ থেকে।
https://www.youtube.com/channel/UC3FJQgcyrwOg-OPzqhTul6w

spot_img

আরও পড়ুন

বিনামূল্যে সিমের প্রলোভনে বিপাকে গ্রামবাসী

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে সিম ও রিচার্জ...

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...
spot_img

আরও পড়ুন

বিনামূল্যে সিমের প্রলোভনে বিপাকে গ্রামবাসী

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে সিম ও রিচার্জ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি,...

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ দশকের একটি বিশেষ রাত মুসলমানদের জন্য অশেষ রহমত ও ক্ষমার বার্তা নিয়ে আসে, যা লাইলাতুল...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...
spot_img