Saturday, April 4, 2026
29 C
Dhaka

কালিমা শাহাদাত: বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

কালিমা শাহাদাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম প্রধান ভিত্তি। কালিমা শব্দের অর্থ বাণী বা বাক্য এবং শাহাদাত অর্থ সাক্ষ্য প্রদান। অর্থাৎ কালিমা শাহাদাতের অর্থ হলো সাক্ষ্য প্রদানের বাণী। এই কালিমাই ইমানের মূল ভিত্তি, যার মাধ্যমে একজন মুমিন তার বিশ্বাসের সুস্পষ্ট ঘোষণা দেয়।

ইসলামে প্রবেশের প্রথম শর্ত হলো কালিমা শাহাদাত পাঠ করা ও অন্তর থেকে তা বিশ্বাস করা। এর প্রথম অংশে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য এবং দ্বিতীয় অংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াতের সাক্ষ্য প্রদান করা হয়। এই কালিমার মাধ্যমে একজন মুসলমান সব ধরনের কুফর, শিরক ও ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত থাকার অঙ্গীকার করে।

কালিমা শাহাদাত আরবি

اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُه

কালিমা শাহাদাতের বাংলা উচ্চারণ

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

কালিমা শাহাদাতের বাংলা অনুবাদ

আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত না। তিনি এক ও একক—তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।

কালিমা শাহাদাতের শিক্ষা

কালিমা শাহাদাত একজন মুমিনকে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আনুগত্যের শিক্ষা দেয়। এটি মানুষকে চিন্তা ও কাজে পবিত্র থাকার দিকে আহ্বান জানায়। একই সঙ্গে সত্যবাদিতা ও সত্য সাক্ষ্যদানের মাধ্যমে ইমানদার জীবন গঠনের পথ দেখায়।

কালিমা শাহাদাত আমাদের তিনটি বিশেষ গুণের শিক্ষা দেয়। প্রথমত, আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি নিঃশর্ত ভালোবাসা ও আনুগত্য। দ্বিতীয়ত, আল্লাহ ও তাঁর রাসুল পরম পবিত্র—তাঁদের সান্নিধ্য পেতে হলে মুমিনকে চিন্তা ও কাজে পবিত্র হতে হয়। তৃতীয়ত, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না; সত্য সাক্ষ্যদানের মাধ্যমেই ইমানের সূচনা হয় এবং সারাজীবন সেই সত্য আঁকড়ে ধরে রাখাই তার কর্তব্য।

কালিমা শাহাদাতের ফজিলত

অসংখ্য হাদিসে কালিমা শাহাদাতের গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। নিয়মিত এই কালিমা পাঠ করলে পরকালে মুক্তির আশা করা যায়। হাদিসে এসেছে, কেউ যদি উত্তম ও পূর্ণাঙ্গ রূপে অজু করার পর পাঠ করে—‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।’ তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়। সে ইচ্ছা করলে এর যেকোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার ৫ লাখ টন ডিজেল...

দৃষ্টি-শব্দে মস্তিষ্কের প্রতিক্রিয়া আগাম জানাবে মেটার নতুন এআই

দৃষ্টি, শব্দ ও ভাষার প্রতি মানুষের মস্তিষ্ক কীভাবে প্রতিক্রিয়া...

গণভোটের রায় উপেক্ষা করলে সরকার টিকবে না: আখতার হোসেন

গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় অমান্য করলে কোনো সরকারই...

কোরআনের আলোকে জীবনের সফলতার দিকনির্দেশনা

মানুষের জীবনে সফলতার ধারণা কেবল পার্থিব অর্জনের মধ্যেই সীমাবদ্ধ...

শিশুর জেদ কমাতে অভিভাবকদের করণীয়

শিশুর মানসিক বিকাশে বাবা-মায়ের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক...

জেব্রা ক্রসিংয়ে কি সত্যিই জেব্রা পার হতো

শহরের ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদে পারাপারের জন্য ব্যবহৃত জেব্রা...

চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ, থানায় স্ত্রীর আবেদন

চাঁদপুরে দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবনের পর স্বামীর বিরুদ্ধে...

উম্মতের প্রতি নবীজির সীমাহীন ভালোবাসা ও মমতা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির জন্য দয়া ও...

অতিরিক্ত কার্টুন দেখায় শিশুদের মানসিক বিকাশে ঝুঁকি

শিশুদের কাছে কার্টুন বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। এটি তাদের...

মহাকাশ থেকে পৃথিবীর মনোমুগ্ধকর ছবি প্রকাশ

প্রায় ৫৪ বছর পর আবারও চাঁদের উদ্দেশ্যে মানুষের যাত্রা...

শিক্ষায় নৈতিকতার গুরুত্ব কেন অপরিহার্য

ইসলামী শিক্ষাব্যবস্থায় শিক্ষকতার মর্যাদা অত্যন্ত উচ্চ। মহানবী হজরত মুহাম্মদ...

শিশুর খেলনা কেনার আগে সতর্কতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা

শিশুদের খেলাধুলা তাদের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ হলেও খেলনা থেকেই...

একুশ শতকের বিতর্কিত প্রযুক্তি ধারণাগুলো

প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রগতিতে একুশ শতক মানুষের জীবনে এনেছে...

হাজার বছরের পুরোনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন

সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এক হাজার...
spot_img

আরও পড়ুন

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার ৫ লাখ টন ডিজেল এবং দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির অনুমোদন দিয়েছে। বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের...

দৃষ্টি-শব্দে মস্তিষ্কের প্রতিক্রিয়া আগাম জানাবে মেটার নতুন এআই

দৃষ্টি, শব্দ ও ভাষার প্রতি মানুষের মস্তিষ্ক কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা পূর্বাভাস দিতে সক্ষম নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।...

গণভোটের রায় উপেক্ষা করলে সরকার টিকবে না: আখতার হোসেন

গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় অমান্য করলে কোনো সরকারই টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন আখতার হোসেন। তিনি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব...

কোরআনের আলোকে জীবনের সফলতার দিকনির্দেশনা

মানুষের জীবনে সফলতার ধারণা কেবল পার্থিব অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়—এমন দৃষ্টিভঙ্গিই তুলে ধরে পবিত্র কোরআন। এতে জাগতিক প্রচেষ্টা ও আধ্যাত্মিক নির্ভরতার সমন্বয়কে প্রকৃত সফলতার...
spot_img