Wednesday, May 6, 2026
30 C
Dhaka

কেন বাড়ছে শিশুদের বাতরোগের ঝুঁকি

বাতরোগ একটি দীর্ঘমেয়াদি জটিল স্বাস্থ্য সমস্যা, যা শরীরের বড় ও ছোট সব ধরনের জয়েন্টে প্রদাহ, ব্যথা ও ফোলাভাব সৃষ্টি করে। অনেক সময় এই রোগ শিশুদের মধ্যেও দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, শিশুর বাতরোগ হলে শুধু জয়েন্ট নয়, ত্বক, ফুসফুস, চোখ, হার্ট ও রক্তনালিতেও প্রভাব পড়তে পারে।

চিকিৎসকদের ধারণা অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রে বাতরোগের সুনির্দিষ্ট কারণ জানা যায় না। এটি মূলত শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার ভুল প্রতিক্রিয়ার কারণে হয়। প্রতিরোধব্যবস্থা ভুলবশত সুস্থ কোষের ওপর আক্রমণ করে প্রদাহ সৃষ্টি করে। বংশগত প্রভাব, পরিবেশ এবং কিছু জীবাণুর সংক্রমণও এই রোগের ঝুঁকি বাড়াতে পারে।

ঝুঁকির দিক থেকে মেয়েশিশুরা তুলনামূলক বেশি আক্রান্ত হতে পারে। যেসব পরিবারের সদস্য বা নিকটাত্মীয়ের বাত বা অন্য কোনো ইমিউন রোগ রয়েছে, তাদের শিশুদের ঝুঁকি বেশি থাকে। পরিবারের কোনো সদস্য ধূমপায়ী হলে কিংবা শিশুর ওজন বেশি হলেও ঝুঁকি বাড়তে পারে।

শিশুর বাতরোগের লক্ষণ হিসেবে হাঁটতে অসুবিধা, হাত বা পায়ের গিরায় জড়তা, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর বেশি শক্তভাব, অস্বাভাবিক ক্লান্তি, ক্ষুধামান্দ্য, দীর্ঘদিন ধরে অল্প জ্বর, ছোট গিরায় ব্যথা ও ফোলাভাব এবং ত্বকে ফুসকুড়ি দেখা যেতে পারে।

চিকিৎসকদের মতে, বাতরোগ পুরোপুরি ভালো হয় না, তবে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্যবিধি মেনে চললে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু এই রোগের জটিলতা বেশি, তাই নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

দেশে বিদায়ী এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে...

আগামী ১০ বছরে কি চাঁদে বসতি গড়া সম্ভব

চাঁদে স্থায়ী বসতি গড়ার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা...

চীনের সিপিপিসিসি চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক...

কুড়িগ্রামে তেঁতুল গাছে উঠা বৃদ্ধাকে পুকুর থেকে উদ্ধার

কুড়িগ্রামের সদর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধাকে বড় একটি তেঁতুল...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা...

কেরোসিন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের...

জান্নাতুলের মরদেহ উদ্ধারে এলাকায় শোকের ছায়া

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ৬ বছর...

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল নিয়ে কারসাজির অভিযোগে তদন্ত

জ্বালানি তেলের সংকটের মধ্যে দেশে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে...

ঈদের আগে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা

কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক ও পশুর হাটে চাঁদাবাজি...

রামগতিতে দাম্পত্য কলহে তরুণের মৃত্যু, তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ ও একাধিক...

বেথুলীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরও ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধান মাড়াইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে...

আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, আখাউড়ায় সম্প্রীতির বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে...

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস, বিজিবির অভিযান

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের জব্দকৃত মাদকদ্রব্য...

মুকসুদপুরে একরাতে চার বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা...
spot_img

আরও পড়ুন

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

দেশে বিদায়ী এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। এক পরিসংখ্যানে দেখা গেছে, এই সময়ে মোট ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত...

আগামী ১০ বছরে কি চাঁদে বসতি গড়া সম্ভব

চাঁদে স্থায়ী বসতি গড়ার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে। নাসা ও স্পেসএক্স এখন আর শুধু চাঁদে অভিযানের মধ্যেই...

চীনের সিপিপিসিসি চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেইজিংয়ে। চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড....

কুড়িগ্রামে তেঁতুল গাছে উঠা বৃদ্ধাকে পুকুর থেকে উদ্ধার

কুড়িগ্রামের সদর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধাকে বড় একটি তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পুকুর থেকে...
spot_img