Friday, September 18, 2026
33 C
Dhaka

জীবন বদলে দিতে এবার নিজেকে গ্রহণ করুন

আপনি কি প্রায়ই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে নিজের মান মেলান? এমন প্রবণতা থাকলে আজকের দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস পালিত হচ্ছে। এই দিনে তুলনা বা প্রতিযোগিতার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলীকে গ্রহণ করার মাধ্যমে সুন্দর জীবন গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া হয়। এবারের প্রতিপাদ্য, ‘তুমি যেমন আছ তেমনকেই ভালোবাসো এবং গ্রহণ করো। নিজেকে ভালোবাসো, নিজের অক্ষমতাকে নয়।’

নিজেকে গ্রহণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি

নিজের দক্ষতার প্রশংসা করুন
হয়তো আপনি দুর্দান্ত রান্না জানেন, চাইলেই জমিয়ে বিরিয়ানি, পেস্ট্রি বা অ্যাপল পাই তৈরি করতে পারেন। অথবা শ্রোতা হিসেবে আপনার দক্ষতা অসাধারণ। এই ইতিবাচক বিষয়গুলো নোট করুন। দ্বিধা করবেন না, আবার বাড়িয়ে লিখবেনও না। তালিকাটি জোরে জোরে পড়ে দেখুন এবং ভাবুন, কীভাবে এই গুণগুলোকে আরও বড় পরিসরে কাজে লাগানো যায়। এতে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।

নিজের ভেতরের সমালোচককে উপেক্ষা করুন
নিজের খারাপ সমালোচক হওয়া বা নেতিবাচক চিন্তাভাবনা মনোযোগ দেওয়া সহজ, কিন্তু এটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। যদি মনে আসে ‘আমি এটি ভালো করতে পারি না’, ‘এটি আমার জন্য নয়’—তাহলে নিজেকে বারবার বলুন, ‘আমি আমার ভালো বিষয়গুলোর ওপরই জোর দিয়ে কাজ করতে চাই।’

সীমারেখা নির্ধারণ করুন
নিজেকে গ্রহণ করলেও সবাই যে আপনাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে, তা ভাবার কোনো কারণ নেই। সবাই আপনাকে ভালোভাবে নেবে না—এটিও মেনে নিতে হবে। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে নিজের চিন্তা, উদ্বেগ ও গল্প ভাগ করুন। যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করে, তাদের সান্নিধ্যে থাকা আপনাকে আরও সহজে নিজের সত্যিকারের আত্মাকে ভালোবাসতে সাহায্য করবে।

প্রচেষ্টা সফল না হলে শোকাহত হওয়া স্বাভাবিক
নিজের স্বপ্ন, আকাঙ্ক্ষা বা প্রচেষ্টা সফল না হলে হতাশা অনুভব করা স্বাভাবিক। এতে লজ্জার কিছু নেই। এটাকে জীবনের চলমান ঘটনা হিসেবে গ্রহণ করুন। একবার হেরে যাওয়া মানেই পরাজিত হওয়া নয়। নিজেকে বলুন, ‘হেরে যাওয়া মানে আমি চেষ্টা করেছি। এটি আগামীর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ এরপর নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিন।

ভুলকে গ্রহণ করা মানে সবসময় আপনি ভুল হবেন না
নিজের ত্রুটি ও ব্যর্থতা গ্রহণ করা মানে সর্বনিম্ন অবস্থানের যোগ্য হওয়া নয়। নিজের সীমাবদ্ধতা জানা মানসিক সুস্থতার জন্য জরুরি। প্রত্যেকেরই সীমাবদ্ধতা থাকে। যেমন, আপনার বন্ধু ট্রেকিংয়ে ভালো, কিন্তু আপনার হাঁটুর সমস্যা রয়েছে। সেক্ষেত্রে ট্রেকিং না গিয়ে অন্য কিছু করা—যেমন বারান্দায় গল্পের বই পড়া—একইভাবে আনন্দদায়ক।

নিজেকে ক্ষমা করার চেষ্টা করুন
অতীতে কাউকে আঘাত করে থাকলে বা এমন আচরণ করেছেন যা নিয়ে লজ্জিত, তবে নিজেকে ক্ষমা করা জরুরি। এর অর্থ এই নয় যে আপনি বারবার একই আচরণ করবেন। এর মানে হলো, আপনি যা করেছেন তা গ্রহণ করেছেন, দায়িত্ব নিচ্ছেন এবং নিজেকে সঠিক পথে এগিয়ে নেওয়ার সংকল্প নিয়েছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img