Tuesday, March 17, 2026
32.3 C
Dhaka

মাছের আকালই কি পেঙ্গুইন বিলুপ্তির মূল কারণ

পৃথিবীর জীববৈচিত্র্য নানা সংকটে জর্জরিত। বিজ্ঞানীরা বলছেন, আফ্রিকান পেঙ্গুইনরা শুধু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে না, বরং তাদের সংখ্যা ভয়াবহভাবে কমে গেছে। দক্ষিণ আফ্রিকার উপকূলীয় জলসীমায় পেঙ্গুইনদের প্রধান খাদ্য সার্ডিন মাছের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই এই বিপর্যয়ের মূল কারণ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২০০৪ সালের পর থেকে সার্ডিন মাছের পরিমাণ আগের তুলনায় মাত্র এক-চতুর্থাংশে নেমে এসেছে। এর সরাসরি প্রভাব পড়েছে পেঙ্গুইনদের জীবনচক্রে।

কেপ টাউনের কাছাকাছি ডাসেন আইল্যান্ড ও রবেন আইল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ পেঙ্গুইন কলোনিতে পরিচালিত গবেষণায় জানা যায়, ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে প্রায় ৬২ হাজার প্রজননক্ষম প্রাপ্তবয়স্ক পেঙ্গুইন মারা গেছে। এই সংখ্যা ওই অঞ্চলের মোট প্রজননক্ষম পেঙ্গুইনের প্রায় ৯৫ শতাংশের সমান, যা গবেষকদের গভীর উদ্বেগে ফেলেছে।

পেঙ্গুইনদের জীবনে প্রতিবছর একবার পালক বদলের সময় আসে, যাকে ক্যাটাস্ট্রফিক মোল্ট বলা হয়। এই সময় প্রায় তিন সপ্তাহ তারা ডাঙায় থাকে এবং কোনো খাবার গ্রহণ করে না। তাই ডাঙায় ওঠার আগে শরীরে পর্যাপ্ত চর্বি সঞ্চয় করা জরুরি। পালক বদল শেষে দ্রুত আবার খাবার সংগ্রহ করে শরীরের ক্ষয়পূরণ করতে হয়। গবেষণা বলছে, সার্ডিনের ঘাটতির কারণে পেঙ্গুইনরা প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে পারছে না। ফলে এই সময় বা এর পরপরই অনাহারে মারা যাচ্ছে বিপুলসংখ্যক পাখি।

ইউনিভার্সিটি অব কেপ টাউনের গবেষকেরা জানান, সমুদ্রে সার্ডিনের পরিমাণ যখনই ২৫ শতাংশের নিচে নেমেছে, তখনই প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনের মৃত্যুহার দ্রুত বেড়েছে। পরিবেশগত পরিবর্তনের পাশাপাশি মানুষের অতিরিক্ত মাছ শিকারও এই সংকটকে তীব্র করেছে। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে ওই অঞ্চলে অতিরিক্ত মাত্রায় সার্ডিন ধরা হয়েছিল, যার সঙ্গে পেঙ্গুইন মৃত্যুর সরাসরি যোগসূত্র মিলেছে।

এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ২০২৪ সালে আফ্রিকান পেঙ্গুইনকে আনুষ্ঠানিকভাবে মারাত্মকভাবে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পেঙ্গুইন রক্ষায় দক্ষিণ আফ্রিকা সরকার কয়েকটি কলোনির আশপাশে মাছ ধরার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশে ২০৩৩ সাল পর্যন্ত ছয়টি প্রধান কলোনির আশপাশে বছরজুড়ে মাছ ধরা বন্ধ থাকবে। তবে গবেষকদের মতে, শুধু নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, পুরো ইকোসিস্টেমে সার্ডিনের সংখ্যা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্থানীয় ও পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তেঁতুলিয়া জামে মসজিদ

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ...

শহরে ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এই রমজান মাসে...

ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে রয়েছে সড়ক নির্মাণ

ঢাকার সঙ্গে শরীয়তপুরের যাতায়াতের জন্য ২০২০ সালে সড়ক পরিবহন...

বিদেশি জুতার দাপটে সংকুচিত স্থানীয় পাদুকাশিল্প

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ীর সরু গলিগুলোতে এখনো শোনা যায়...

রমজানে প্রবাসজীবন: মানসিক প্রশান্তির উপায়

রমজানের সময় প্রবাসে একাকী থাকা অনেকের জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং...

আলুর ক্ষতি পুষিয়ে দিচ্ছে চালকুমড়া

ঠাকুরগাঁও সদর উপজেলার পুটিমারী এলাকায় একই জমিতে আলু ও...

জঙ্গল সলিমপুরে স্বস্তি ফিরছে, চান স্থায়ী শান্তি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানের...

পরিত্যক্ত বাগানে লুকানো ছিল বিস্ফোরক ও অস্ত্র

রাজশাহী নগরের একটি পরিত্যক্ত লেবুবাগান থেকে ২১টি ককটেলসদৃশ বস্তু...

জাহাঙ্গীরনগরে ছাত্রী হত্যা, স্বামী কারাগারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে এক ছাত্রীর রক্তাক্ত...

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে তদন্তে পুলিশ

শরীয়তপুরের বিভিন্ন স্থানে গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

ঈদযাত্রায় স্বস্তি, পদ্মা সেতু এলাকায় নেই যানজট

ঈদ সামনে রেখে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও...

বিরোধের জেরে নাটোরে প্রাণ গেল এক ব্যক্তির

নাটোর শহরে বাড়ির প্রবেশপথে মোটরসাইকেল রাখা নিয়ে দীর্ঘদিনের বিরোধের...

ঐক্য ও মনোবলে বদর যুদ্ধে মুসলমানদের বিজয়

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা...

পদ্মা নদীতে হাউসবোট ভ্রমণে বাড়ছে পর্যটকদের আগ্রহ

ঈদের ছুটিতে অনেকেই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত...
spot_img

আরও পড়ুন

স্থানীয় ও পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তেঁতুলিয়া জামে মসজিদ

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ ছায়াময় পরিবেশে দাঁড়িয়ে আছে, যেখানে ছোট-বড় মিলিয়ে ২০টি মিনার রাজসিক আভা ছড়িয়েছে। চারপাশের গাছপালার মধ্যে...

শহরে ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এই রমজান মাসে দরিদ্র মানুষের জন্য দুই টাকার ইফতার বিতরণ করা হচ্ছে। টেবিলের ওপর সাজানো ইফতারের সঙ্গে এক...

ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে রয়েছে সড়ক নির্মাণ

ঢাকার সঙ্গে শরীয়তপুরের যাতায়াতের জন্য ২০২০ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চার লেনের সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেয়। জেলা শহর থেকে পদ্মা সেতুর...

বিদেশি জুতার দাপটে সংকুচিত স্থানীয় পাদুকাশিল্প

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ীর সরু গলিগুলোতে এখনো শোনা যায় সেলাই মেশিনের শব্দ, আঠার গন্ধ আর জুতা তৈরির ব্যস্ততা। তবে এই কর্মচাঞ্চল্য এখন আর সারা...
spot_img