Wednesday, July 8, 2026
26.6 C
Dhaka

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

কবীর সুমন ও আসিফ আকবরের সংগীতযাত্রা নতুন এক মাত্রা পাচ্ছে এবার সিনেমার পর্দায়। কবীর সুমনের লেখা ও সুরে গাওয়া আসিফ আকবরের গান এবার প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে একটি বাংলাদেশি চলচ্চিত্রে। পারিবারিক গল্পনির্ভর ‘ঝামেলা’ নামের এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক ঘটছে কবীর সুমনের গান-সুরের।

ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের ভক্ত আসিফ আকবর। সেই মুগ্ধতা থেকেই একসময় কবীর সুমনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। যোগাযোগের পর দুজনের মধ্যে গড়ে ওঠে বোঝাপড়া। আসিফের কণ্ঠ ও গায়কি কবীর সুমনের পছন্দ হওয়ায় তাঁর জন্য একাধিক গান লেখেন ও সুর করেন সুমন। ‘সিরিয়ার ছেলে’, ‘পরোয়া করি না’, ‘আমার একার নয়’, ‘একুশে ফেব্রুয়ারির ডাক’, ‘এই আকবর ঐ সুমন’, ‘লুকোনো মানিক’, ‘সুন্দরকেই মানি’, ‘এখনো সেই আসিফ আমি’—এসব গানে এর আগেই কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এবার সেই জুটির গান জায়গা করে নিচ্ছে সিনেমায়।

ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে তিনটি কবীর সুমনের লেখা ও সুর করা। সংগীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা ও আজমির বাবু। সিনেমার সব গানেই একক কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর আগেও তিনি ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন।

বাংলাদেশে কবীর সুমনের শ্রোতা ও ভক্তের সংখ্যা কম নয়। বিভিন্ন সময়ে ঢাকায় সংগীত পরিবেশনায় এসে তিনি পেয়েছেন বিপুল সাড়া। তবে এতদিন ঢাকাই সিনেমায় তাঁর গান শোনা যায়নি। ‘ঝামেলা’ সিনেমার মাধ্যমে সেই দীর্ঘদিনের আক্ষেপ পূরণ হচ্ছে। এটিই বাংলাদেশের কোনো সিনেমার জন্য কবীর সুমনের প্রথম লেখা ও সুর করা গান।

দিয়া প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ‘ঝামেলা’ সিনেমাটি প্রযোজনা করছেন দিয়া রইস। এতে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, ইকবাল হোসেইন, দিয়া রইস, সাইফুর রহমান ইভান, রেজমিন সেতু, ফয়সাল বাপ্পী, ফারহানা ইয়াসমিন ইভা, জান্নাহ, আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমান, শাহেদ ওসমান রোমেল, রেশমা আহমেদসহ অনেকে।

সিনেমা সম্পর্কে নির্মাতা ইয়ামিন ইলান বলেন, এটি সম্পূর্ণ মৌলিক গল্পের পারিবারিক সিনেমা। তামিল বা ভারতীয় ধাঁচ অনুসরণ করা হয়নি। ইতিমধ্যে দুই লটের শুটিং শেষ হয়েছে। ঢাকা ও গাজীপুরে বাকি শুটিং চলছে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img