Wednesday, June 17, 2026
32 C
Dhaka

বৈদ্যুতিক হিটার রড ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করার উপায়

শীতের মৌসুমে সারা দেশে তাপমাত্রা কমে যাওয়ায় অনেক মানুষই গরম পানির জন্য গিজার, হিটার বা বৈদ্যুতিক রড ব্যবহার করছেন। দৈনন্দিন কাজে স্বস্তি দিলেও এসব যন্ত্র ব্যবহারে সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক হিটার রড ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা জরুরি।

সংবাদমাধ্যমে প্রায়ই বৈদ্যুতিক শক বা দুর্ঘটনার খবর পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রেই এর পেছনে থাকে নিম্নমানের হিটার ব্যবহার কিংবা নিরাপত্তা বিধি না মানা। বিশেষ করে বৈদ্যুতিক হিটার রড বা গিজারের সঙ্গে সঠিক আর্থিং না থাকলে মারাত্মক বৈদ্যুতিক শকের ঝুঁকি তৈরি হয়। আর্থিং তারটি ঠিকভাবে সংযুক্ত না থাকলে বিদ্যুৎ প্রবাহ শরীরে ছড়িয়ে পড়তে পারে, যা প্রাণঘাতীও হতে পারে।

নিরাপত্তা নিশ্চিত করতে গিজার বা বৈদ্যুতিক রড ব্যবহারের সময় অবশ্যই আরসিসিবি বা ইএলসিবি ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু গিজার বা হিটার রড লাইনের জন্য ৩০ এমএ ক্ষমতার আরসিসিবি বা ইএলসিবি ব্যবহার করলে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে।

গরম পানি ব্যবহারের আগে অবশ্যই বৈদ্যুতিক রডটি বিদ্যুৎ সংযোগ থেকে খুলে নিতে হবে। এতে শর্ট সার্কিটের আশঙ্কা কমে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। একই সঙ্গে নিয়মিতভাবে গিজার বা বৈদ্যুতিক রডের তার পরীক্ষা করা জরুরি। তারে কোনো ধরনের ছেঁড়া বা ক্ষতি থাকলে তা দ্রুত পরিবর্তন করা উচিত।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেজা হাতে কখনোই সুইচ অন বা অফ না করা। এতে বৈদ্যুতিক শকের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। সামান্য সচেতনতা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করলে শীতকালে গরম পানি ব্যবহারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...
spot_img

আরও পড়ুন

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক ডিজাইন) সহযোগী অধ্যাপক আল মঞ্জুর এলাহী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশে বদলে যাচ্ছে সৃজনশীল...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাজারে আসা নতুন মডেলটি হলো ইয়োগা স্লিম ৭আই আলট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন। ফিফা...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...
spot_img