Tuesday, September 22, 2026
28.2 C
Dhaka

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মৌসুম। তবে এই মহিমান্বিত মাসের পূর্ণ ফজিলত অর্জন করতে হলে আগাম প্রস্তুতি অত্যন্ত জরুরি। ইসলামী শরিয়তে সেই প্রস্তুতির জন্য যে মাসটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তা হলো শাবান মাস। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই শাবান মাসকে রমজানের প্রস্তুতির সময় হিসেবে গ্রহণ করতেন।

শাবান মাস হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। অনেক মানুষ এই মাসের গুরুত্ব সম্পর্কে উদাসীন থাকে। অথচ এই মাসেই বান্দার আমল আল্লাহর দরবারে উত্থাপিত হয়। এ বিষয়ে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ؟ فَقَالَ: ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ
এটি এমন এক মাস, যার ব্যাপারে মানুষ গাফিল থাকে, রজব ও রমজানের মাঝখানে। এই মাসেই বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়। আমি চাই, আমার আমল উঠানো হোক এমন অবস্থায় যে আমি রোজাদার। (সুনানুন নাসায়ি: ২৩৫৭)

রমজানের দীর্ঘ রোজার জন্য শরীর ও মনকে প্রস্তুত করতে শাবান মাসে অধিক নফল রোজা রাখা সুন্নাত। এ প্রসঙ্গে হাদিসে এসেছে,
قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ
আমি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে রমজান ছাড়া আর কোনো মাস পূর্ণ রোজা রাখতে দেখিনি, তবে শাবান মাসে তাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। (সহিহ বুখারি: ১৯৬৯; সহিহ মুসলিম: ১১৫৬)

শাবান মাসের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এ সময় বার্ষিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এই মাসে ইবাদত বৃদ্ধি, গুনাহ থেকে তাওবা, আত্মশুদ্ধি এবং নেক আমলের প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে হিংসা, বিদ্বেষ ও অহংকার পরিত্যাগ করা, নিয়মিত নামাজ আদায় এবং কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া উচিত।

সালাফে সালিহিন শাবান মাসকে কোরআন তিলাওয়াতের মাস হিসেবে গ্রহণ করতেন। এ সম্পর্কে বর্ণিত আছে,
كَانَ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ يَقُولُ إِذَا دَخَلَ شَعْبَانُ قَالُوا: هَذَا شَهْرُ الْقُرَّاءِ
হাবিব ইবনু আবি সাবিত রহ. বলতেন, যখন শাবান মাস আসত, তখন সালাফরা বলতেন, এটি কোরআন তিলাওয়াতকারীদের মাস। (লতায়িফুল মাআরিফ, ইবনু রজব রহ.)

শাবান মাস নফল ইবাদতের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার সময়। অলসতা ও গাফিলতি ঝেড়ে ফেলে রমজানের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতি নেওয়ার এটাই শ্রেষ্ঠ সুযোগ। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের জন্য দোয়া করতেন,
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে নিরাপদে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। (মুসনাদু আহমাদ: ২৩৪৬)

শাবান মাস হলো রমজানের দরজায় দাঁড়িয়ে থাকা এক প্রস্তুতির সময়। যে ব্যক্তি শাবান মাসকে অবহেলা করে, তার জন্য অনেক সময় রমজানও অবহেলিত হয়ে যায়। আর যে ব্যক্তি শাবান মাসেই নিজেকে ইবাদতের জন্য প্রস্তুত করে নেয়, তার জন্য রমজান হয়ে ওঠে আত্মশুদ্ধি ও সফলতার এক স্বর্ণালি অধ্যায়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img