Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

মসজিদে নববীর এক বিস্ময়কর ঘটনা

মসজিদে নববীতে অবস্থিত একটি বিশেষ খুঁটি ইসলামের ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে। রাসূল (সাঃ) মসজিদে নববী নির্মাণের প্রথম দিকে কোনো স্থায়ী মিম্বার ছিল না। তখন খুতবা দেওয়ার সময় তিনি একটি খেজুর গাছের খুঁটির ওপর ভর দিয়ে দাঁড়াতেন বা হেলান দিতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে খুতবা দেওয়ার কারণে তাঁর কষ্ট হতো।

ক্রমে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় দূরে বসা সাহাবীদের জন্য খুতবা শোনা ও রাসূল (সাঃ) কে দেখা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে এক আনসারী সাহাবী তিন সিঁড়ি বিশিষ্ট একটি মিম্বার নির্মাণ করেন, যাতে রাসূল (সাঃ) স্বাচ্ছন্দ্যে বসে খুতবা দিতে পারেন এবং সবাই সহজে শুনতে পারে। মিম্বার স্থাপনের দিন রাসূল (সাঃ) যখন প্রথমবার খেজুর গাছের খুঁটিকে অতিক্রম করে নতুন মিম্বারের দিকে এগোলেন, তখন সেই খুঁটি জোরে কেঁদে ওঠে।

হাদিসের বর্ণনায় এসেছে, একটি মা যেমন সন্তান হারালে কাঁদে, ঠিক তেমনভাবেই খুঁটিটি কাঁপতে কাঁপতে কান্না করছিল। পুরো মসজিদে সেই শব্দ ছড়িয়ে পড়ে এবং সাহাবায়ে কেরাম তা প্রত্যক্ষ করেন। এরপর রাসূল (সাঃ) মিম্বার থেকে নেমে খেজুর গাছের খুঁটিকে আলিঙ্গন করলে তা ধীরে ধীরে শান্ত হয়। তিনি বলেন, সেই মহান সত্ত্বার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, আমি যদি একে আলিঙ্গন না করতাম, তবে অবশ্যই তা কিয়ামত পর্যন্ত এভাবে কাঁদতে থাকত।

পরবর্তীতে রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশে খেজুর গাছের ওই খুঁটিকে সম্মানের সঙ্গে মসজিদে নববীর ভেতরে, অধিকাংশ বর্ণনা অনুযায়ী মিম্বারের নিচে দাফন করা হয়। বর্তমানে মিম্বারের পেছনে اُسْطُوانَةُ المَخْلَقَة নামে একটি পিলার দেখা যায়, যা উসতুনে হান্নানাহ বা কান্নাকারী খুঁটি নামেও পরিচিত। এটি রাসূল (সাঃ) এর প্রতি গভীর ভালোবাসা ও ঐতিহাসিক স্মৃতির সাক্ষ্য বহন করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img