Thursday, July 9, 2026
25.9 C
Dhaka

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোররাতে মাঠিলা ও পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজনকে আটক করা হয়। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

এদিকে একই দিনে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ট্যাবলেটের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

বিজিবি আরও জানায়, আটক পাঁচজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ,...

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...
spot_img

আরও পড়ুন

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন আনার চেষ্টা করেন। এ কারণে সকালে হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করার...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক এআই উদ্ভাবন ও নেতৃত্ব...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ, ব্যক্তিগত সংকট, প্রিয়জনকে হারানোর বেদনা কিংবা নানা প্রতিকূল পরিস্থিতি একসঙ্গে ভর করে। এমন মুহূর্তে বড়...

এক ফোঁটা রক্তেই শনাক্ত হতে পারে ১০ ধরনের ক্যানসারের ঝুঁকি

ক্যানসার এমন একটি রোগ, যা যত দ্রুত শনাক্ত করা যায়, চিকিৎসায় সফল হওয়ার সম্ভাবনাও তত বাড়ে। কিন্তু অনেক ধরনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে তেমন কোনো...
spot_img