Sunday, September 6, 2026
26 C
Dhaka

সূর্যের কাছ থেকে বিরল মহাজাগতিক পর্যবেক্ষণ

নাসার পার্কার সোলার প্রোব সূর্যের অদৃশ্য জগতের পর্দা সরিয়ে দিয়েছে। ২০২৪ সালের ক্রিসমাস ইভে মহাকাশযানটি সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র ৩৮ লাখ মাইল দূর দিয়ে উড়ে যায়। এত কাছ থেকে সূর্য পর্যবেক্ষণের ঘটনা বিরল এবং ইতিহাসে এটিই অন্যতম। এই সময় মহাকাশযানটি সূর্যের শক্তিশালী সোলার ফ্লেয়ার বা বিস্ফোরণ দেখতে পায়। বিস্ফোরণের সময় সূর্যের ভেতর থেকে উত্তপ্ত গ্যাস ও শক্তি মহাশূন্যে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞানীরা দেখেছেন, এই উত্তপ্ত বস্তু প্রথমে বাইরের দিকে ছুটে যায়। দেখতে অনেকটা শীতের সকালে মুখ থেকে বের হওয়া শ্বাসের মতো। এরপর আশ্চর্য ঘটনা ঘটে—ছড়িয়ে পড়া কিছু অংশ আবার সূর্যের দিকে ফিরে আসে। নাসার ভাষায়, এটি ঘটে সূর্যের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণে। চৌম্বক রেখাগুলো ভেঙে পুনরায় যুক্ত হয়ে নতুন বৃত্ত তৈরি করে। কিছু বৃত্ত বস্তু বাইরে ঠেলে দেয়, আবার কিছু বস্তুকে টেনে সূর্যের দিকে ফিরিয়ে আনে।

জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরির বিজ্ঞানী নুর রাওয়াফি জানান, আগে ধারণা ছিল সূর্যের বস্তু এভাবে ফিরে আসতে পারে, কিন্তু এত পরিষ্কারভাবে দেখা সত্যিই ব্যতিক্রমী। বিজ্ঞানীরা এই ঘটনার নাম দিয়েছেন ‘করোনাল মাস ইজেকশন’ বা সিএমই। যদি এমন বিস্ফোরণ পৃথিবীর দিকে আসে, তাহলে বিদ্যুৎ ব্যবস্থা, রেডিও যোগাযোগ, স্যাটেলাইট ও জিপিএস সেবায় সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি আকাশে মনোরম অরোরা বা আলোর ঝলক দেখা যেতে পারে।

নতুন এই পর্যবেক্ষণ সূর্যের আচরণ বোঝার পাশাপাশি ভবিষ্যতে মহাকাশের আবহাওয়া আগেভাগে অনুমান করে সতর্ক হওয়ার পথ খুলে দেবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img