Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

এআই অপব্যবহার নিয়ে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক ব্যবহার করে নারী ও শিশুদের নগ্ন বা যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করার অভিযোগ উঠেছে। সম্মতিহীনভাবে এ ধরনের আপত্তিকর ছবি তৈরির ঘটনায় যুক্তরাজ্যে ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। দেশটির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা অফকম বিষয়টি নিয়ে জরুরি মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে এবং এক্স কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছে।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল এই ঘটনাকে ঘৃণ্য কার্যক্রম হিসেবে উল্লেখ করে অফকমের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রয়োজনে যুক্তরাজ্যে এক্স প্ল্যাটফর্মটি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ডাউনিং স্ট্রিট থেকেও জানানো হয়েছে, এ ধরনের কনটেন্ট যৌন সহিংসতার শিকারদের জন্য অত্যন্ত অবমাননাকর এবং এটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিতর্কের মুখে পড়ে এক্স কর্তৃপক্ষ গ্রোকের ছবি তৈরির ফিচারটি অনেকটাই সীমিত করেছে। এখন থেকে এই সেবা আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না এবং মাসিক ফি প্রদানকারী গ্রাহকদের জন্যও সীমিত সুবিধা রাখা হয়েছে। তবুও অনুসন্ধানে দেখা গেছে, সাধারণ এআই টুল ব্যবহার করেও সহজেই নারীদের ছবি বিকৃত করে নগ্ন বা যৌন ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছে, যা নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এমনকি ইলন মাস্কের সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ারও অভিযোগ করেছেন, তাঁর সন্তানের শৈশবের ছবি গ্রোক ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণভাবে তৈরি করা হয়েছিল। তিনি দাবি করেন, এ ধরনের অবৈধ কনটেন্ট ঠেকাতে এক্স কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগের সূত্র ধরেই তিনি সন্তানের একক হেফাজত চেয়ে আইনি পদক্ষেপও নিয়েছিলেন।

যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী, অফকম চাইলে আদালতের মাধ্যমে এক্সের আর্থিক কার্যক্রমে বাধা দেওয়া বা দেশটিতে প্ল্যাটফর্মটির প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশ্লেষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। মুক্ত প্ল্যাটফর্মের নামে এআই চ্যাটবটের অনৈতিক ব্যবহার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img