Saturday, May 23, 2026
28 C
Dhaka

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার নিয়ন্ত্রণ এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বর্তমান বিশ্বের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে কয়েকজন ধনকুবেরের হাতেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ। এই চরম কেন্দ্রীভূত ক্ষমতা তথ্যের স্বাধীনতা, গণতন্ত্র এবং মতপ্রকাশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স এবং অন্যান্য সূত্র অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক (টেসলা, স্পেসএক্স), ল্যারি এলিসন (ওরাকল), মার্ক জাকারবার্গ (মেটা) ও জেফ বেজোস (অ্যামাজন)। ফোর্বসের ২০২৫ সালের এপ্রিল মাসের বার্ষিক তালিকা অনুযায়ী তাদের আনুমানিক সম্পদ ছিল—ইলন মাস্ক ৩৪২ বিলিয়ন ডলার, মার্ক জাকারবার্গ ২১৬ বিলিয়ন ডলার, জেফ বেজোস ২১৫ বিলিয়ন ডলার এবং ল্যারি এলিসন ১৯২ বিলিয়ন ডলার।

জেফ বেজোস ২০১৩ সালে ২৫০ মিলিয়ন ডলারে আমেরিকার প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট কিনেন। বেজোসের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় পত্রিকাটি ডিজিটাল যুগে আরও সক্রিয় হয়ে উঠলেও, এর সম্পাদকীয় স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

ইলন মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে এক্স হিসেবে পুনঃনির্ধারণ করেন। মাস্কের দাবি, তিনি বাক্‌স্বাধীনতা রক্ষার জন্য প্ল্যাটফর্মটি কিনেছেন। তবে বাস্তবে এক্সের অ্যালগরিদম, কোন সংবাদ প্রচার হবে বা মুছে ফেলা হবে, তা সরাসরি মাস্কের নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের মতে, তার ব্যক্তিগত ও ব্যবসায়িক এজেন্ডা তথ্যপ্রবাহকে প্রভাবিত করতে পারে।

মার্ক জাকারবার্গ সরাসরি কোনো সংবাদমাধ্যমের মালিক না হলেও, তার প্রতিষ্ঠিত মেটা প্ল্যাটফর্মস (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ) বিশ্বের কোটি কোটি মানুষের কাছে সংবাদ পৌঁছানোর প্রধান মাধ্যম। কোন খবর বেশি দেখাবে বা আর্থিকভাবে লাভবান হবে তা নির্ধারণ করে জাকারবার্গের সংস্থার অ্যালগরিদম।

ল্যারি এলিসন সরাসরি কোনো সংবাদমাধ্যম কিনেননি, তবে টুইটার ও টিকটকের ওপর তার প্রভাবপরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ। এলিসন টুইটারে ইলন মাস্কের অধিগ্রহণে বিনিয়োগ করেছিলেন এবং ওরাকলের মাধ্যমে টিকটকের মার্কিন কার্যক্রমের ক্লাউড ও অ্যালগরিদম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশ্লেষকরা মনে করেন, এর ফলে গণমাধ্যমে তার প্রভাবও শক্তিশালী হয়েছে।

মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এমন কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ গণমাধ্যমের স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা এবং চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রকে দুর্বল করে। তথ্যের প্রবাহ ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বার্থ দ্বারা প্রভাবিত হওয়ায় সাধারণ মানুষ ও সরকারগুলোর জন্য এটি নতুন চ্যালেঞ্জ হিসেবে উদ্ভূত হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img